ঢাকা, শুক্রবার   ২৭ মার্চ ২০২৬

পদ্মায় ২৪ ঘন্টায় ১৮ সে.মি পানি বৃদ্ধি 

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৭:২৭, ২ জুলাই ২০২১

Ekushey Television Ltd.

রাজবাড়ীর পদ্মায় গত ১০ থেকে ১২ দিন ধরে পানি বৃদ্ধি পেয়েছে। উজান থেকে নেমে আসা ও অতিবৃষ্টির কারণে পদ্মায় পানি বাড়তে শুরু করেছে।

গত ২৪ ঘন্টায় দৌলতদিয়া গেজ ষ্টেশনে ১৮ সে.মি পানি বৃদ্ধি পেয়ে ৭.৭১ সে.মি মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বিপদসীমার উপর দিয়ে এখনও পানি প্রবাহিত না হলেও পদ্মার পানি ঢুকতে শুরু করেছে নিন্মাঞ্চল।
 
এখনও বিপদসীমার ১.১৪ সে.মি মিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তবে পানি বৃদ্ধির কারণে নিন্মাঞ্চলে বসবাসরত সাধারণ মানুষ আতঙ্কে রয়েছেন। ফসলী জমি নিয়ে আতঙ্কে রয়েছে নিন্মাঞ্চলে বসবাসরত মানুষদের।

দৌলতদিয়া গেজ ষ্টেশনের গেজ রিডার মো. ইদ্রিস আলী জানান, গত ২০ জুন থেকে পদ্মার পানি বৃদ্ধি পাচ্ছে। এই ১২ দিনে পদ্মার পানি ২ মিটার বেড়েছে। তবে এখনও বিপদসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হলেও নিন্মাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছে। আজ দৌলতদিয়া গেজ স্টেশনে পদ্মার পানি বিপদসীমার ৭.৭১ সে.মি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এভাবে পানি বৃদ্ধি পেতে থাকলে কয়েক দিনের মধ্যে পদ্মার পানি বিপদসীমা অতিক্রম করতে পারে।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি