পশুর নদে নাবিক নিখোঁজ
প্রকাশিত : ১৮:৫২, ২১ জুন ২০২১
মোংলার পশুর নদীতে বয়া থেকে লাইটারেজ জাহাজ ছাড়ার সময় এক নাবিক নিখোঁজ হয়েছেন। তার নাম মো. জাবের আলী (৪৫)। সোমবার (২১ জুন) সকাল ১১টায় এ দুর্ঘটনা ঘটে।
মোংলা থানার ওসি মো. ইকবাল বাহার চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, দূর্ঘটনায় নিখোঁজ জাবের আলীর সন্ধানে পুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড তৎপরতা চালাচ্ছেন। জাহাজটিতে মাষ্টারসহ ৯ জন নাবিক ছিলেন।
নিখোঁজ হওয়া নাবিকের(লস্কর) জাহাজ এম ভি মোকসেদ ফেনীর মাষ্টার মো. আ. রশিদ বলেন, এদিন সকাল ১১টায় পশুর নদীর বয়া থেকে জাহাজটির আলাদ (রশি) খুলতে গিয়ে পা পিছলে জাবের আলী পড়ে নিখোঁজ হন। তার সন্ধানে স্থানীয় প্রশাসন তৎপরতা চালাচ্ছেন।
মাষ্টার আ. রশিদ আরও বলেন, গত ১৩ জুন ক্লিংকার (সিমেন্টের কাঁচামাল) নিয়ে পশুর নদীর পাড়ে বসুন্ধরা সিমেন্ট ফ্যাক্টরিতে খালাস করা হয়। খালাস শেষে জাহাজটি নদীতে থাকা বয়ায় অবস্থানের পর আজ (সোমবার) ছেড়ে যাওয়ার কথা ছিল। এসময়ই দূর্ঘটনাটি ঘটে এবং এ ঘটনায় থানায় জিডি করা হবে বলেও জানান তিনি।
নিখোঁজ লস্কর জাবের আলী নড়াইল জেলার চুনখোলা গ্রামের মৃত হাসেম বিশ্বাসের ছেলে।
কেআই//
আরও পড়ুন










