ঢাকা, মঙ্গলবার   ১০ নভেম্বর ২০২৬

পাকিস্তান ক্রিকেটের দায়িত্ব পেলেন আমিনুল ইসলাম বুলবুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৮, ১০ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বিসিবির সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল যুক্ত হচ্ছেন পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগে। পাকিস্তান সুপার লিগের দল লাহোর কালান্দার্স তাদের হাই-পারফরম্যান্স সেন্টারসমূহের উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে বুলবুলকে।

মঙ্গলবার (১০ নভেম্বর) লাহোর কালান্দার্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলটির ক্রিকেটারদের উন্নয়ন, কোচিং কার্যক্রম পরিচালনা এবং তরুণ প্রতিভাদের বিকাশে দিকনির্দেশনা দেবেন বুলবুল। ক্রিকেটের উন্নয়নে তার দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজিটি।

বিসিবি সভাপতির দায়িত্ব পাওয়ার আগে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ক্রিকেট উন্নয়ন বিভাগে কাজ করেছেন বুলবুল। ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত আইসিসির এশিয়া অঞ্চলের ক্রিকেট ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। 
একই সময়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ক্রিকেট উন্নয়ন কর্মকর্তার দায়িত্বও সামলেছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। লাহোর জানিয়েছে তার এই অভিজ্ঞতা তারা কাজে লাগাতে চায়।

পাশাপাশি বুলবুল সভাপতি থাকাকালীন ২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ বর্জন করে বাংলাদেশ। এই নিয়ে তীব্র সমালোচনা আছে তার বোর্ডের।

এমএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি