ঢাকা, মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬

বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টে প্রাইম ব্যাংকের ১০ কোটি টাকা অনুদান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫০, ৭ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

মুজিববর্ষ উদযাপনের জন্য সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রমের অংশ হিসেবে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টকে প্রাইম ব্যাংকের পক্ষ থেকে ১০ কোটি টাকা প্রদান করা হয়েছে। 

সোমবার (৬ জানুয়ারি) গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রাইম ব্যাংকের পরিচালক মো. নাদের খান অনুদানের চেক হস্তান্তর করেন। 

এসময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, বিএবি’র চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার ও প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী রাহেল আহমেদ উপস্থিত ছিলেন।

এআই/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি