ঢাকা, বুধবার   ১৮ মার্চ ২০২৬

বরিশালে ভেজাল বিরোধী অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত : ২০:৫৯, ১৩ মে ২০১৯

Ekushey Television Ltd.

পবিত্র মাহে রমজান উপলক্ষে বরিশালের জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর বাধঁ রোড, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা, রুপাতলীসহ বিভিন্ন এলাকায় ভেজাল বিরোধী অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা  হয়েছে।

রমজানের পবিত্রতা রক্ষা ও নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষা আহমেদ এই অভিযোন পরিচালনা করেন।

নোংরা পরিবেশ, মেয়াদ উত্তীর্ণ খাবার রাখার দায়ে ৪টি প্রতিষ্ঠানের মালিককে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে।

কেআই/

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি