ঢাকা, মঙ্গলবার   ২৬ মে ২০২৬

বাংলাদেশিদের জন্য ট্রানজিট ভিসা বাধ্যতামূলক করলো মিশর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৫, ২৬ মে ২০২৬

Ekushey Television Ltd.

বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন ভ্রমণ নির্দেশনা জারি করেছে ঢাকাস্থ মিসর দূতাবাস। এখন থেকে মিসর হয়ে অন্য দেশে যেতে হলে আগেই ট্রানজিট ভিসা সংগ্রহ করা বাধ্যতামূলক করা হয়েছে।

সোমবার (২৫ মে) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, ট্রানজিট ভিসা অবশ্যই পূর্বেই ঢাকাস্থ মিশর দূতাবাস থেকে নিতে হবে। এ ছাড়া ভ্রমণকারীর বৈধ পাসপোর্ট থাকতে হবে এবং প্রযোজ্য ক্ষেত্রে চূড়ান্ত গন্তব্য দেশের বৈধ ভিসা বা রেসিডেন্স পারমিট থাকতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভ্রমণপথে মিশরকে অন্য একটি গন্তব্যে যাওয়ার ট্রানজিট পয়েন্ট হিসেবে অন্তর্ভুক্ত থাকতে হবে। পাশাপাশি মিশরে প্রবেশ দেশটির অভিবাসন নীতিমালা মেনে চলার ওপর নির্ভরশীল হবে। এর মধ্যে প্রবেশ নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত না থাকাও শর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে।

যেকোনো ধরনের ভোগান্তি এড়াতে ভ্রমণের আগে প্রয়োজনীয় ট্রানজিট ভিসা সংগ্রহের অনুরোধ জানিয়েছে দূতাবাস। আরও তথ্য ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানতে দূতাবাসের কনস্যুলার শাখার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি