ঢাকা, বুধবার   ০৪ মার্চ ২০২৬

বাংলাদেশি হত্যায় দুই ভারতীয় নাগরিকের শিরচ্ছেদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৪, ১৪ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

এক বাংলাদেশিকে হত্যার দায়ে দুই ভারতীয় নাগরিকের শিরশ্ছেদ করেছে সৌদি আরব। দেশটির আদালতের দেয়া এ রায় বৃহস্পতিবার কার্যকর করা হয়েছে। ওই বাংলাদেশির নাম বাবুল জব্বার।

রিয়াদে একটি কোম্পানিতে কাজ করতেন বাবুল জব্বার। দুই ভারতীয় নাগরিক কোম্পানির টাকা চুরি করতে গেলে তিনি বাধা দেন। একপর্যায়ে ওই দুই ভারতীয় নাগরিক জব্বারকে ছুরিকাঘাতে হত্যা করে। কোম্পানির টাকা চুরি করে আত্মগোপন করার সময় সৌদি পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারের পর দোষী সাব্যস্ত হলে আদালত ভারতীয় নাগরিক কুমার ভাস্কর এবং লিয়াকত খানকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। সূত্র : সৌদি গেজেট।

ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি