ঢাকা, বুধবার   ১৩ মে ২০২৬

ভারতে মন্দিরের দেওয়াল ধসে নিহত ৬

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৯, ১৩ মে ২০২৬

Ekushey Television Ltd.

ভারী বর্ষণ ও ঝড়ো হাওয়ায় ভারতের মহারাষ্ট্রের একটি মন্দিরের দেওয়াল ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন। 

মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় রাজ্যের সাঙ্গলি জেলার মোদেওয়াড়ি গ্রামের মার্গুদেবী মন্দিরে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়, প্রতি মঙ্গলবার মার্গুদেবী মন্দিরে বড় জনসমাগম হয় এবং গতকালও তার ব্যতিক্রম হয়নি।

সাঙ্গলি জেলা পুলিশের সুপারিন্টেনডেন্ট তুষার দোশি জানান, প্রায় ৩৫০ জন ভক্ত-দর্শনার্থী মন্দিরের চত্বরে ছিলেন। সন্ধ্যায় ভারী বর্ষণ এবং ঝড় শুরু হলে তারা মন্দির চত্বরের সীমানা দেওয়ালে টিনশেডের নিচে আশ্রয় নেন। হঠাৎ করে দেওয়ালের একাংশ ও টিনশেড ধসে যায়। ধসে যাওয়া দেওয়াল ও টিনশেডের নীচে চাপা পড়ে এই ঘটনা ঘটে।

আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং বর্তমানে তারা চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন তুষার দোশি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি