ঢাকা, বুধবার   ০২ সেপ্টেম্বর ২০২৬

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় মার্কিন নাগরিকদের উচ্চ সতর্কবার্তা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১২, ২ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি দ্রুত বদলে যাওয়ার আশঙ্কায় মধ্যপ্রাচ্যে অবস্থানরত নিজেদের নাগরিকদের বাড়তি সতর্কতা মেনে চলার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

যেকোনো মুহূর্তে পরিস্থিতির অনাকাঙ্ক্ষিত অবনতি ঘটতে পারে বলে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কনস্যুলার অ্যাফেয়ার্স বিভাগ থেকে জারি করা এক বিবৃতিতে এই বার্তা দেওয়া হয়।

বিমান চলাচল বন্ধ, আকাশসীমা সিল করা বা নিয়মিত ফ্লাইট বাতিলের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। তাই ভ্রমণের ক্ষেত্রে এয়ারলাইনস ও সংশ্লিষ্ট বিমানবন্দরের সর্বশেষ তথ্যের দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। ইরান কিংবা তাদের সমর্থিত দলগুলো বিদেশে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান, ব্যবসা-বাণিজ্য ও যুক্তরাষ্ট্রের নাগরিকদের লক্ষ্য করে হামলা চালাতে পারে বলে আশঙ্কার কথা উল্লেখ করা হয়েছে।

সার্বিক পরিস্থিতি এবং নতুন কোনো নির্দেশনা জানতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের অফিশিয়াল ওয়েবসাইটের নোটিশগুলো নিয়মিত দেখে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এমএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি