মাহবুবুল আলম এনায়েত বাজার মহিলা কলেজ পর্ষদের সভাপতি নির্বাচিত
প্রকাশিত : ২২:২৫, ১০ নভেম্বর ২০২০
চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি‘র সভাপতি মাহবুবুল আলম এনায়েত বাজারস্থ মহিলা কলেজ, চট্টগ্রাম পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন।
মাহবুবুল আলম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রী অর্জনের পর ব্যবসায়িক জীবনে প্রবেশ করেন এবং একজন সফল ব্যবসায়ী হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করতে সক্ষম হন। তিনি ১৯৭৯-৮০ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)’র সোস্যাল ওয়েলফেয়ার সেক্রেটারী হিসেবেও দায়িত্ব পালন করেন।
বর্তমানে বিভিন্ন সামাজিক ও সেবাধর্মী কর্মকান্ডে জড়িত থাকার পাশাপাশি মাহবুবুল আলম দি ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি, সার্ক চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র প্রাক্তন সহ-সভাপতি ও বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট(বিল্ড)’র সদ্য বিদায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। কনফেডারেশন অব ইস্টার্ন চেম্বারস্ অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ (সিইসিসিআই)’র সহ-সভাপতি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বাংলাদেশ ইকনোমিক জোন অথরিটি (বেজা) ও বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা)’র গভর্ণিং বোর্ডের সদস্য এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)’র বোর্ড সদস্য ও ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ’র পরিচালক, বাংলাদেশ ফরেন ট্রেড ইন্সটিটিউট’র এক্সিকিউটিভ বোর্ড মেম্বার হিসেবেও বর্তমানে দায়িত্ব পালন করছেন।
এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন’র সাধারণ সম্পাদক, রাউজানস্থ গহিরা আলিয়া মাদ্রাসার পরিচালনা পর্ষদের সহ-সভাপতি, দলইনগর হাই স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। এনায়েত বাজারস্থ মহিলা কলেজ, চট্টগ্রাম’র সভাপতি নির্বাচিত হওয়ায় তিনি সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপনের পাশাপাশি তাঁর উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
কেআই//
আরও পড়ুন










