ঢাকা, বুধবার   ০১ এপ্রিল ২০২৬

মুজিবনগরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি 

প্রকাশিত : ২৩:১০, ২৬ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

মেহেরপুরের মুজিবনগরে ট্রাকের ধাক্কায় খাদেম গাজি (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার বিকালে উপজেলার আনন্দবাস মন্ডলপাড়া তিন রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত খাদেম গাজি আনন্দবাস গ্রামের কলিমদ্দিন গাজির ছেলে।

স্থানীয়রা জানায়, কেদারগঞ্জ বাজার থেকে ছেড়ে আসা একটি বালি ভর্তি ট্রাক আনন্দবাস গ্রামে যাওয়ার পথে মন্ডলপাড়া তিন রাস্তার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সাইকেল আরোহী খাদেম গাজী ট্রাকটিকে ক্রস করতে গিয়ে কাদায় পিছলে ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্র্তা (ওসি) আব্দুল হাশেম দুর্ঘটনায় বৃদ্ধ খাদেম গাজি নিতের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি