ঢাকা, সোমবার   ২১ সেপ্টেম্বর ২০২৬

যমুনা সেতুর পশ্চিম মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১০:১৭, ২০ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের  যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

শনিবার দিবাগত রাতে ঝাঐল ওভারব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

যমুনা সেতু পশ্চিম থানার ওসি আমিরুল ইসলাম জানান, রাত সাড়ে ৯টার দিকে মহাসড়কের ঝাঐল ওভারব্রিজ এলাকায় দাঁড়ানো একটি ট্রাকে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন।

আমরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে সেখানে ট্রাকের চালক ও সহকারী কাউকে পাওয়া যায়নি।

তিনি বলেন, কীভাবে আগুনের সুত্রপাত সিসিটিভি ফুটেজ যাচাই করে দেখা হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি