ঢাকা, সোমবার   ২১ সেপ্টেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে পার্কিং করা নীলাচল বাসে আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১০:৪৭, ২১ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

রোববার (২১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১টা ৩৫ মিনিট থেকে ২টার মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের এসও ঈদগাহ মাঠসংলগ্ন নতুন রাস্তার পাশে এ ঘটনা ঘটে।

‎স্থানীয়রা জানান, রাস্তার পাশে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসটিতে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। স্থানীয়দের ধারণা, অজ্ঞাত দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়ে থাকতে পারে। তবে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

‎খবর পেয়ে আদমজী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ২টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

‎আদমজী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মিরন মিয়া জানান, পার্কিং করে রাখা একটি বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

‎সিদ্ধিরগঞ্জ থানার এসআই শফিয়ার রহমান জানান, অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন দিয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি