ঢাকা, বুধবার   ৩০ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাজ্যের বিমানঘাঁটি ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ অস্বীকার ইরানের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৩, ২৮ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

যুক্তরাজ্যে একটি সামরিক বিমানঘাঁটি লক্ষ্য করে কথিত ষড়যন্ত্রে ইরানের সম্পৃক্ততার অভিযোগ ‘দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান’করেছে দেশটি।

যুক্তরাজ্যে অবস্থিত ইরানি দূতাবাস এক বিবৃতিতে এ ধরনের ‘জল্পনা-কল্পনা’প্রত্যাখ্যানের পাশাপাশি কঠোর নিন্দা জানিয়েছে। দূতাবাসের দাবি, কিছু ব্রিটিশ ব্যক্তি ও গণমাধ্যম ‘ভিত্তিহীন ও বিদ্বেষপূর্ণ’জল্পনা-কল্পনার মাধ্যমে ঘটনাটির সঙ্গে ইরানকে জড়ানোর চেষ্টা করছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দূতাবাস জানায়, যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিতে গতকাল ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে ইরানের সম্পৃক্ততার যে ইঙ্গিত দেওয়া হচ্ছে, তার কোনো ভিত্তি নেই।

বিবৃতিতে আরও বলা হয়, ‘বিভ্রান্তিকর ও ক্ষতিকর গণমাধ্যম প্রচারণার’ বিরুদ্ধে ইরান ও দেশটির জনগণের অধিকার ও স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে।

এদিকে যুক্তরাজ্যের সন্ত্রাসবাদবিরোধী পুলিশের তথ্য অনুযায়ী, বিমানঘাঁটির ঘটনাকে কেন্দ্র করে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের সবাই ব্রিটিশ নাগরিক এবং বয়স ২০-এর কোঠার মাঝামাঝি।

সুত্র: আল জাজিরা


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি