ঢাকা, শুক্রবার   ১৮ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীর মালিবাগে ককটেল বিস্ফোরণ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩১, ১৮ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

রাজধানীর মালিবাগে জুমার পর ফরচুন শপিং মলের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজের পর এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এর আগে গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় ৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওইদিন প্রথমে জগন্নাথ হল গেট এলাকায় পরপর দু’টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পর টিএসসি এলাকায় আরও একটি ককটেল বিস্ফোরণ ঘটে। ঘটনার পর ঢাবি ক্যাম্পাসে থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়। 

ওই ঘটনার পর তাৎক্ষণিকভাবে ককটেল বিস্ফোরণে জড়িত কাউকে শনাক্ত করা যায়নি। তবে জড়িতদের শনাক্ত করতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ।

এমএইচ 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি