ঢাকা, শুক্রবার   ২০ মার্চ ২০২৬

শার্শায় আমবাগান থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৯, ২৩ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১৫:১০, ২৩ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

যশোরের শার্শা উপজেলার হাড়িখালী থেকে অজ্ঞাত (৬৫) এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের হাড়িখালী মোড়ের পশ্চিমপাশের একটি আমবাগানের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান বলেন, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। তার শরীরের কোথাও কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে লাশের পাশে একটি বোতল পাওয়া গেছে। তার নাক-মুখে রক্ত লেগে আছে। সে আত্মহত্যা করেছে না তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে পুলিশ সেটা নিশ্চিত করতে পারেনি। লাশটির পরিচয় স্থানীয় লোকজন ও পুলিশ জানতে পারেনি। ময়না তদন্তের জন্য লাশটি যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্ত ছাড়া কিছু বলা যাবে না সে কিভাবে মারা গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ওসি।


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি