ঢাকা, রবিবার   ২২ মার্চ ২০২৬

শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৪৬, ২৩ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

রাজবাড়ীর শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এসময় স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি কামরুন নাহার চৌধুরী লাভলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক চায়না সাহা সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ মোবাশ্বের হাসান, জেলা পরিষদ চেয়ানম্যান ফকির আব্দুল জব্বারসহ,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, সমাজসেবক শুকলা সরকার প্রমুখ। এছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

এসময় প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। পড়ে অতিথি ও অতিথি শিল্পীবৃন্দের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কেআই/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি