ঢাকা, রবিবার   ২৯ মার্চ ২০২৬

সাতক্ষীরায় পৌনে দুই কেজি স্বর্ণসহ চোরাচালানী আটক

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত : ১১:১৩, ১৫ মার্চ ২০২১

Ekushey Television Ltd.

সাতক্ষীরার লক্ষীদাড়ি সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১ কেজি ৭৫০ গ্রাম স্বর্ণসহ এক চোরাচালানীকে গ্রেপ্তার করেছে বিজিবি। ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সোমবার (১৫ মার্চ) সকাল ৭টার দিকে সদর উপজেলার ভোমরা স্থলবন্দর সংলগ্ন লক্ষীদাড়ি সীমান্ত থেকে এই স্বর্ণ আটক করা হয়। আটককৃত স্বর্ণ চোরাচালানীর নাম মোঃ হাফিজুর রহমান (৩৫)। তার বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা গ্রামে।

বিজিবি সূত্র জানায়, স্বর্ণের একটি বড় চালান বাংলাদেশ থেকে ভারতে পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ভোমরা বিওপির একটি টহল দলের সদস্যরা সদর উপজেলার ভোমরা স্থলবন্দর সংলগ্ন লক্ষীদাড়ি সীমান্তে অভিযান চালায়। এসময় সীমান্তের বেড়িবাঁধের কাছ থেকে হাফিজুরকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেহ তল্লাশী চালিয়ে একটি প্যাকেটে রক্ষিত ১ কেজি ৭৫০ গ্রাম ওজনের স্বর্ণ উদ্ধার হয়। 
এএইচ/এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি