ঢাকা, শনিবার   ২৮ মার্চ ২০২৬

সিলেটে দুবার মৃদু ভূ-কম্পন অনুভূত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৫, ২৯ মে ২০২১

Ekushey Television Ltd.

সিলেটে ১৪ মিনেটের ব্যবধানে দুবার মৃদু ভূ-কম্পন অনুভূত হয়েছে। প্রথমে শনিবার সকাল ১০টা ৩৭ মিনিটে এবং ১০টা ৫১ মিনিটে দ্বিতীয় দফায় ভূমিকম্প অনুভূত হয়।

তবে ঢাকা থেকে সিলেট আবহাওয়া অফিসকে কিছু না জানানোর কারণে ভূমিকম্পের বিষয়ে কিছু বলতে পারছে না সিলেট আবহাওয়া অফিস।

সিলেট আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মো. মাহমুদুল হাসান বলেন, টানা দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে ঢাকা থেকে রিপোর্ট না এলে এর মাত্রা ও উৎপত্তিস্থলের ব্যাপারে কিছু বলা যাচ্ছে না। তবে দ্রুত রিপোর্ট চলে আসবে বলে জানান তিনি।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি