বেগমগঞ্জে ইউপি চেয়ারম্যানের উপর হামলা, গুলিবিদ্ধ ৩
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমানকে লক্ষ্য করে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে পান বিক্রেতা ও পথচারিসহ তিনজন গুলিবদ্ধ হয়েছেন। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই ইউনিয়নের সুলতানপুর বাজারে এ ঘটনা ঘটে।
১১:৩৩ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৯ রবিবার
ভুটানকে উড়িয়ে দিল বাংলাদেশ
নাবীব নেওয়াজের জোড়া গোলে ভুটানকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। রোববার রাতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত আন্তর্জাতিক এ প্রীতি ম্যাচে নাবীব ছাড়াও একটি করে গোল করেছেন রবিউল ইসলাম ও বিপলু আহমেদ।
১১:০৭ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৯ রবিবার
মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না:ডিআইজি মহিদ
বাগেরহাট জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং জেলা সমন্বয় কমিটির আয়োজনে বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জের ডেপুটি পুলিশ মহা-পরিদর্শক(ডিআইজি) ড. খ. মহিদ উদ্দিন বলেছেন, মাদকের বিষয়ে আমাদের সকলের সচেতন থাকতে হবে। দলমত নির্বিশেষে মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। এমনকি আইন-শৃঙ্খলা বাহিনীর কেউ যদি মাদকের সঙ্গে জড়িত থাকে, তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
১১:০৭ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৯ রবিবার
সৌদি রাজার দেহরক্ষীকে গুলি করে হত্যা
সৌদি বাদশাহ সালমানের দেহরক্ষী তারই এক বন্ধুর গুলিতে নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
১১:০৫ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৯ রবিবার
শেখ ফজিলাতুন্নেছায় বিশ্ব হার্ট দিবস পালিত
হৃদরোগ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির জন্য বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্ব হার্ট দিবস। প্রতিবারের মতো বাংলাদেশে এবারও দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে সরকারি ও বেসরকারিভাবে। রোববার (২৯ সেপ্টেম্বর) সারা বিশ্বের মতো গাজীপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে স্পেশালাইজ্ড হাসপাতালেও উদযাপিত হয়েছে বিশ্ব হার্ট দিবস-২০১৯।
১০:৪৩ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৯ রবিবার
১৩শ’বর্গমিটারের হুয়াওয়ের প্রথম ফ্ল্যাগশিপ স্টোর
তরতর করে এগিয়ে যাচ্ছে হুয়াওয়ে। তারই ধারাবাহিকতায় চীনের শেনজেনে এবার উদ্বোধন করা হলো ১৩শ’ বর্গমিটার আয়তনের প্রথম ফ্ল্যাগশিপ স্টোর। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় শেনজেনের প্রাণকেন্দ্র মিক্সসি ওয়ার্ল্ড শপিং মলে সরাসরি হুয়াওয়ে পরিচালিত প্রথম এই স্টোরের উদ্বোধন করা হয়। এসময় বিভিন্ন স্থান থেকে আগত উৎসুক মানুষের প্রচ- ভিড় লক্ষ্য করা যায়।
১০:৩৮ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৯ রবিবার
আবারও অধিভুক্ত সাত কলেজ বাতিলের দাবিতে ঢাবিতে বিক্ষোভ
রাজধানীর সরকারি সাত কলেজের ২০১৯-২০ শিক্ষাবর্ষ থেকে অধিভুক্তি বাতিলের দাবিতে আবারও বিক্ষোভ করেছেন ঢাবি শিক্ষার্থীরা।
১০:৩০ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৯ রবিবার
লোকমান-শফিকুলের ব্যাংক হিসাব জব্দ
মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিরেক্টর ইনচার্জ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক (বিসিবি) মো. লোকমান হোসেন ভূঁইয়া এবং কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি শফিকুল আলম ফিরোজের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে বাংলাদেশ ব্যাংক।
১০:০০ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৯ রবিবার
বাংলাদেশের সিনেমায় বলিউড নায়িকা
বাংলাদেশের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বলিউডের নায়িকা পূজা চোপড়া। নতুন এই সিনেমাটির নাম ‘অ্যাডভোকেট সুরাজ’। চলচ্চিত্রটি পরিচালনা করবেন বাংলাদেশের খ্যাতনামা পরিচালক সিবি জামান। ইতিমধ্যে সিনেমাটিতে নায়িকা পূজা চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানা গেছে।
০৯:৩৬ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৯ রবিবার
ঠাকুরগাঁওয়ে গুঁড়ি বৃষ্টিতে শীতের বার্তা
ঠাকুরগাঁওসহ দেশের প্রায় সব জায়গায় গত তিনদিন ধরে গুড়ি গুড়ি বৃষ্টি অব্যাহত রয়েছে। এর ফলে এলাকায় হালকা শীতের প্রভাব বইতে শুরু করেছে।মাঝরাত থেকে মৃদু বাতাসে শীতের অনুভুতি বৃদ্ধি পাচ্ছে। বৃষ্টি শেষ হলেই শীতের প্রভাব ধীরে ধীরে বাড়বে বলে ধারণা করছেন স্থানীয় কৃষি অফিসের বিশেষজ্ঞগণ।তবে গত কয়েক দিনের টানা ঝিরিঝিরি বৃষ্টিপাতে জেলার কিছু নিচু জমিতে আবাদকৃত শীতকালীন আগাম শাক সবজির ক্ষতি হচ্ছে বলে জানিয়েছে কৃষকরা।
০৯:২৭ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৯ রবিবার
শ্রীলঙ্কায় বড় সংগ্রহের ইঙ্গিত মুমিনুলদের
শ্রীলঙ্কা-এ ও বাংলাদেশ-এ দলের মধ্যকার প্রথম চারদিনের ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে গেলে দুই বোর্ডের আলোচনায় নতুন সূচিতে পুরো সিরিজ আয়োজনের সিদ্ধান্ত হয়। কিন্তু তাতেও বিধি বাম। বৈরী আবহাওয়ায় ভেস্তে যায় টেস্টের প্রথম দিনের খেলা। অবশেষে রোববার খেলা মাঠে গড়ালে অল্পের জন্য সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পোড়েন জহুরুল-মিঠুন। তবুও বড় সংগ্রহের ইঙ্গিতে দিনটা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।
০৯:০৬ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৯ রবিবার
বেনাপোলে আটকে আছে ইলিশের প্রথম চালান
হিন্দু সনাতন সম্প্রদায়ের সব থেকে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৫০০ টন ইলিশ রফতানির সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।এরই অংশ হিসেবে রোববার প্রথম চালানে ২৪ মেট্রিক টন ইলিশ মাছ বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে রফতানির কথা থাকলেও কাগজপত্র ও মাছের ট্রাক না আসায় রফতানি হয়নি।
০৮:৫৭ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৯ রবিবার
মটরসাইকেল দিয়ে গরুকে ধাক্কা, যুবককে পিটিয়ে হত্যা
মৌলভীবাজারের কমলগঞ্জে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় জাহিদ মিয়া (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার বিকেল ৫টার দিকে উপজেলার পদ্মছড়া চা বাগানে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান।
০৮:৩৩ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৯ রবিবার
কুবিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্ণামেন্টের সেমিফাইনাল ম্যাচে একটি ফাউলকে কেন্দ্র করে বাংলা বিভাগ ও মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে যার মধ্যে একজনের অবস্থা গুরুত্বর। রোববার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
০৮:১৯ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৯ রবিবার
ভারতে ১০ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে সৌদি
সৌদি আরব বড় অঙ্কের বিনিয়োগ করতে যাচ্ছে ভারতে। কাশ্মীর নিয়ে যখন উত্তেজনার পারদ চরমে তখন এমন খবর প্রকাশিত হয়েছে। পেট্রোকেমিক্যাল, পরিকাঠামো, কৃষি ও খনি-সহ বেশ কয়েকটি ক্ষেত্রে ১০ হাজার কোটি ডলার (সাত লক্ষ কোটি টাকা) বিনিয়োগের চিন্তাভাবনা করছে সৌদি সরকার।
০৮:০২ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৯ রবিবার
জবি ছাত্রী হলের উদ্বোধন নিয়ে শঙ্কা!
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নির্মাণাধীন বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হলের কাজ সমাপ্তির মেয়াদ চার দফায় বাড়ালেও শঙ্কা দেখা দিয়েছে হলটির উদ্বোধন নিয়ে। ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হল হস্তান্তরের কথা থাকলেও নির্মাণ কাজ কবে নাগাদ শেষ হবে তা বলতে পারছেন না ঠিকাদারি কোম্পানি ওয়াহিদ কনস্ট্রাকশনের দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীরা। প্রশাসনিক দীর্ঘসূত্রিতার বেড়াজালে আটকে আছে একমাত্র ছাত্রী হলের নির্মাণ কাজ।
০৮:০০ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৯ রবিবার
ভর্তুকি দেয়া হবে আরও তিন পণ্য রফতানিতে
রফতানি বাণিজ্যকে উৎসাহিত করতে দেশে উৎপাদিত আরও তিন পণ্য রফতানিতে ভর্তুকি দেবে সরকার। পণ্যগুলো হলো, কনজ্যুমার ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স। রোববার (২৯ সেপ্টেম্বর) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
০৭:৫৬ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৯ রবিবার
বাংলাদেশের শিরোপাস্বপ্ন গুঁড়িয়ে দিলো ভারত
প্রথমার্ধ ১-১ সমতায় কাটালেও শেষ দিকে গোল খেয়ে শিরোপা জয়ের স্বপ্ন গুঁড়িয়ে যায় বাংলাদেশের। রোববার কাঠমান্ডুর এপিএফ স্টেডিয়ামে বাংলাদেশকে ১-২ গোলের ব্যবধানে হারায় ভারত। ফলে গতবারের মতো এবারও সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে রানার্সআপ হয়েই থাকতে হচ্ছে যুবাদের।
০৭:৩৮ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৯ রবিবার
বিয়ের পিঁড়িতে চিত্রনায়ক রোহান
হঠাৎ করেই বিয়ের কাজটি সেরে ফেললেন চিত্র নায়ক রোহান। গত ২৭ সেপ্টেম্বর এই নায়কের গায়ে হলুদ এবং ২৮ সেপ্টেম্বর পারিবারিক ভাবে ঢাকার একটি কনভেনশন হলে বিয়ে সম্পূর্ণ হয়।
০৭:৩২ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৯ রবিবার
সপ্তাহজুড়ে থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি চলবে আগামী কয়েকদিন। চলতি মাসের শেষ এবং আগামী মাসের শুরুর পুরো সপ্তাহ জুড়েই থেমে থেমে বৃষ্টি হবে। কোথাও ভারী আবার কোথাও হালকা পরিমাণে বৃষ্টি হবে।
০৭:২৮ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৯ রবিবার
রাজবাড়ীতে যুব মহিলা লীগের সভাপতি বেনু, সম্পাদক রেশমি
রাজবাড়ী সদর উপজেলার যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।ওই কাউন্সিলের সভাপতি পদে আরেফিন মাহফুজা বেনু, সিনিয়র সহ-সভাপতি তামান্না নাজনিন রেশমি, সাধারণ সম্পাদক কাজী নাছরিন সুলতানা, যুগ্ম-সম্পাদক শাহনুর রোজী, উলফাত জাহান তরী ও সাংগঠনিক সম্পাদক মিনুকে নির্বাচিত করা হয়েছে।
০৭:২৭ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৯ রবিবার
জাপান যাচ্ছে নোবিপ্রবির ১০ শিক্ষার্থী
দেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত বিদ্যাপীঠ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১০ জন শিক্ষার্থী জাপানের সাকুরা সাইন্স প্রোগ্রামে অংশগ্রহণ করতে যাচ্ছে।
০৭:২২ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৯ রবিবার
পুলিশ পরিচয় দেয়ায় রবিউলকে হত্যা করে ডাকাতরা
রাজধানী ঢাকার অদূরবর্তী আশুলিয়ার ঢাকা-আরিচা মহাসড়কের পাশ থেকে হানিফ পরিবহনের কাউন্টার সুপারভাইজর রবিউল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় আন্ত:জেলা পরিবহন ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে সিসিটিভির ভিডিও চিত্র ও মুঠোফোনে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সাভারের হেমায়েতপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। রাত সাড়ে ১১টায় আল-আমিন পরিবহনের ভেতরে মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়।
০৭:১৩ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৯ রবিবার
ব্রাহ্মণবাড়িয়ায় তের`শ শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
'লাল সবুজের প্রচেষ্টা, সবুজ করবো দেশটা' এই স্লোগানে শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন 'লাল সবুজ উন্নয়ন সংঘ' ব্রাহ্মণবড়িয়া জেলা শাখার উদ্যোগে নাটঘর উচ্চ বিদ্যালয় ও কুড়িঘড় আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১৩'শ শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।রোববার দুপুরে নবীনগর উপজেলার এই দুই স্কুলে গাছের চারা বিতরণ করা হয়।
০৭:০৯ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৯ রবিবার
- ৮ আগস্টকে ‘সাংবিধানিক প্রতিবিপ্লব দিবস’ ঘোষণা করে ৬ দফা দাবি
- জুডিশিয়াল সার্ভিস পে-কমিশনের প্রতিবেদন পর্যালোচনায় কমিটি গঠন
- ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে ড্যাব: জুবাইদা রহমান
- নিসচা সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল
- পর্ন ভিডিও তৈরির অভিযোগে স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৫, উদ্ধার ৪ তর
- আবাসিক এলাকায় ৯ ঘণ্টা হর্ন নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি
- চুরির অপবাদে গাছে বেঁধে তরুণীকে মারধর, গ্রেপ্তার ২
- সব খবর »
- দক্ষিণখানে নারী চিকিৎসক খুন, স্বামী সোহেল রানা গ্রেপ্তার
- রেশন সুবিধা পাচ্ছেন ১২-২০ গ্রেডের চাকরিজীবীরা
- মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা
- যাব টুঙ্গিপাড়ায়, জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি: শেখ হাসিনা
- সংবাদ উপস্থাপকসহ ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস
- ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগ দিচ্ছে একুশে টেলিভিশন
- পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা
- লিগ্যাল এইডের মাধ্যমে সন্তান ফিরে পেল সেই কিশোরী মা জুঁই
- জেট ফুয়েলের দাম কমলো লিটারে ১৯ টাকা
- মূল্যস্ফীতি কমে জুনে ৯ দশমিক ১৬ শতাংশ
- ছুটিতে গিয়ে না ফিরলে ৩ বছরের নিষেধাজ্ঞা, নতুন নিয়ম সৌদির
- এনবিআরের সবাই প্রস্তুত, রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জন হবে: অর্থমন্ত্রী
- পে-স্কেল বাস্তবায়ন দুই ধাপে, ১ জুলাই থেকে মূল বেতন
- নতুন ভোটার হওয়ার সুযোগ, সময় ১৫ দিন
- খামেনির শেষ বিদায়ে তেহরান জনসমুদ্র, পশ্চিমাদের শক্ত বার্তা
- কঠোর ব্যবস্থা গ্রহণে পুঁজিবাজারে আস্থা ফিরছে বিনিয়োগকারীদের: অর্থমন্ত্রী
- রিহ্যাব সদস্যকে শারীরিক নির্যাতন ও চেকে সই আদায় ঘটনার নিন্দা-শাস্তি দাবি
- আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি এবার শ্রদ্ধা জানালো সৌদি
- একুশে টেলিভিশনে নতুন অনুষ্ঠান ‘আইন ও আবাসন’, প্রথম অতিথি তাসনোভা মাহবুব সালাম
- খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান, ঘোষণা জাতীয় নিরাপত্তা পরিষদের
- ইটিভি ডিজিটালে প্রতিমাসের দ্বিতীয় শনিবার দেখবেন ‘আইন ও আবাসন’
- জামায়াতের ছায়া বাজেট আর পাস হওয়া বাজেট কাছাকাছিই: শফিকুর রহমান
- আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল
- সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বরাদ্দ বাড়ছে বাজেটে
- স্বর্ণের ভরিতে কমলো ৯ হাজার টাকা, ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার
- ভেনেজুয়েলায় আট দিন পর ধ্বংসস্তূপ থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার
- ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দিতে হবে: নাহিদ
- হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের
- জামায়াত এমপির ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বাবা এখনও জীবিত, দুঃখ প্রকাশ























