ইসলামী ব্যাংক সিলেট জোনের শরী‘আহ্ পরিপালন ওয়েবিনার
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সিলেট জোনের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ্ পরিপালন’ শীর্ষক ওয়েবিনার সম্প্রতি ভার্চুয়্যাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ডাইরেক্টর ও অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
১১:৪৫ পিএম, ১ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
নলছিটিতে কৃষি সচিবের মতবিনিময় সভা অনুষ্ঠিত
ঝালকাঠির নলছিটিতে উপজেলার কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মোঃ নাসিরুজ্জামান।
১১:৪৫ পিএম, ১ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
চার কোটি বাঙালি- মানুষ একজন
আমাদের ছেলেবেলায় আমরা রবীন্দ্রনাথ, নজরুল, বিদ্যাসাগর কিংবা মহাত্মা গান্ধীর মত মানুষদের সাথে নিয়ে বড় হয়েছি। ভালো করে কথা বলা শেখার আগে রবীন্দ্রনাথের কবিতা মুখস্ত করতে হয়েছে, কথা বলা শেখার পর নজরুলের কবিতা। ল্যাম্পপোস্টের নিচে বসে বিদ্যাসাগর পড়ালেখা করতেন এবং বাবার খাবার নষ্ট হবে বলে বিদ্যাসাগর কাউকে দেখতে না দিয়ে আস্ত তেলাপোকা চিবিয়ে খেয়ে ফেলেছিলেন, সেই গল্পটি আমাদের অনেকবার শুনতে হয়েছে। (তখনই টের পেয়েছিলাম আস্ত তেলাপোকা কখনো চিবিয়ে খেতে পারবো না বলে আর যাই হই কখনো বিদ্যাসাগর হতে পারবো না।) শৈশবে সবচাইতে বড় সমস্যা হয়েছিল মহাত্মা গান্ধীকে নিয়ে। তাঁর সাথে পরিচিত হবার আগেই বিষাক্ত, দুর্গন্ধযুক্ত, গান্ধী পোকার সাথে পরিচিত হয়েছিলাম এবং কেউ ভালো করে বুঝিয়ে দেয়নি বলে আমি কিছুতেই বুঝতে পারতাম না একটা পোকা কেমন করে এতো ভালো ভালো কাজ করে। (এখন টের পাই শৈশবে আমি অন্য বাচ্চাদের থেকে অনেক বেশি হাবাগোবা ছিলাম।)
১১:৩৭ পিএম, ১ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির বিষয়ে বিবেচনা করবে ইরান
বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে। কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের সঙ্গে আজ সচিবালয়ে তার কার্যালয়ে সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা নফর এ কথা বলেন।
১১:২৯ পিএম, ১ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
বেজা’র সঙ্গে আমরা নেটওয়ার্কসের সমঝোতা স্মারক
দ্রুত ইন্টারনেট পরিসেবা প্রদান এবং বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের গুরুত্বপূর্ণ স্থানে ভিডিও সার্ভেইল্যান্স সিস্টেম স্থাপন করার লক্ষ্য নিয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ এবং আমরা নেটওয়ার্কস্ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বেজার পক্ষে মহাব্যবস্থাপক, মোঃ শোয়েব এবং আমরা নেটওয়ার্কস্ লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা খালেদ আহমেদ নূর স্মারকটিতে স্বাক্ষর করেন।
১১:২৫ পিএম, ১ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
বৈদেশিক কর্মসংস্থান সংক্রান্ত সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো হবে
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, বৈদেশিক কর্মসংস্থানে অনগ্রসর জেলা সমূহকে অগ্রাধিকার দেওয়া হবে। এসব জেলা থেকে অধিক সংখ্যক কর্মী বিদেশে প্রেরণের লক্ষ্যে অগ্রাধিকার ভিত্তিতে রিক্রুটিং এজেন্সির লাইসেন্স দেওয়া হবে।
১১:০৬ পিএম, ১ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
সেলফি ও ফটোপ্রেমীদের জন্য আসছে ভিভো ভি২০
সেলফি ও ফটোগ্রাফিপ্রেমীদের নতুন অভিজ্ঞতা দিতে স্মার্টফোন নিয়ে আসছে চীনা বহুজাতিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। স্মার্টফোনটির মডেল ভিভো ভি২০। চলতি বছরের প্রথম ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসেবে আনা ভিভো ভি২০ তে হবে সেলফির দারুণ অভিজ্ঞতা। ‘আই অটোফোকাস প্রযুক্তি’র ব্যবহার ভিভো ভি ২০ তে যোগ করেছে ভিন্ন মাত্রা।
১০:৪৮ পিএম, ১ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
চা-স্টলে কথা কাটাকাটি, হামলায় আহত ২
ব্রাহ্মণবাড়িয়ায় চা-স্টলে কথা কাটাকাটির জের ধরে প্রতিপক্ষের হামলায় দুই জন আহত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার সুলতানপুর ইউপির রাধিকা বাজারের পাশে এই ঘটনা ঘটে।
১০:৪০ পিএম, ১ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
গর্ব করার মতো কাজ করছে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বর্তমানে গর্ব করার মতো কাজ করছে পুলিশ। আজ বৃহস্পতিবার পুলিশ হেডকোয়ার্টার্সে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। সভায় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ড. বেনজীর আহমেদ সভাপতিত্ব করেন।
১০:৪০ পিএম, ১ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
রাজবাড়ী কোটি টাকা মূল্যের দখলি জমি আদালতে উদ্ধার
রাজবাড়ী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি’র দখলে থাকা কোটি টাকারও বেশি মূল্যের ৬.১৯ একর জমি উদ্ধার পূর্বক মালিককে বুঝিয়ে দিয়েছে আদালত। বৃহস্পতিবার দিন ভর নানা নাটকিয়তার পর ওই জমির দখল থেকে দখলদারকে উচ্ছেদ করে সম্পূর্ণ জমি বুঝিয়ে দেওয়া হয় প্রকৃত মালিক মাসুদুর রহমানকে।
১০:৩৩ পিএম, ১ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
জীবননগরে রাস্তার ধারে প্রাণহীন অজ্ঞাত
চুয়াডাঙ্গার জীবননগরে অজ্ঞাতনামা মধ্য বয়স্ক এক ব্যক্তির মৃতদেহ মহাসড়কের পাশ থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে মৃতদেহটি উদ্ধার করা হয়।
১০:২৭ পিএম, ১ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
চিনিশিল্পকে নতুন করে সাজানো হবে: শিল্পমন্ত্রী
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, কোন চিনিকল বন্ধ করে দিয়ে বেসরকারি খাতে দেয়ার কোন ইচ্ছে নেই সরকারের। বরং চিনিশিল্পকে নতুন করে সাজানোর উদ্যোগ নিয়েছে এই সরকার। তারই ধারাবাহিকতায় বহির্বিশ্বের বিভিন্ন উন্নত দেশের চিনিকলের আদলে চিনিকলগুলোকে আধুনিকায়ন করা হচ্ছে। ইতোমধ্যে টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে। সুগারবিট থেকেও যেন চিনি আহরণ করা যায় সেই ব্যবস্থা রাখা হবে।
১০:১৯ পিএম, ১ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
নলছিটি পৌর ছাত্রলীগের কমিটি গঠন
ঝালকাঠির নলছিটি পৌর ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে কাওসার হোসেন সালমানকে সভাপতি এবং অন্তুনু চন্দ্র পালিতকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
১০:১৯ পিএম, ১ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
ইয়েমেনে ট্রাম্প ও সালমানের বিরুদ্ধে ফাঁসির আদেশ
বোমা মেরে শিশু হত্যার দায়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সৌদি রাজা সালমান বিন আব্দুল আজিজ ও যুবরাজ মুহাম্মাদ বিন সালমানসহ ১০ জনের বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়েছে ইয়েমেনের একটি আদালত।
১০:১২ পিএম, ১ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
পোলার্ড তাণ্ডবে পাঞ্জাবের লক্ষ্য ১৯২
প্রথম ওভারেই ধাক্কা খেল মুম্বাই ইন্ডিয়ান্স। বাঁ-হাতি পেসার শেলডন কটরেলের দুরন্ত সুইংয়ে বোল্ড হলেন কুইন্টন ডি’কক। বোর্ডে কোনও রান ওঠার আগেই পড়ল প্রথম উইকেট। তার আগে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল কিংস ইলেভেন পঞ্জাব।
১০:০৮ পিএম, ১ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
ডিপজল পুত্রের রাজকীয় বিয়ে
রাজকীয় আমেজে জমকালো আয়োজনে সম্পন্ন হয়েছে ঢালিউডের খল-অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের ছেলের বিয়ে। গতকাল বুধবার রাতে মিরপুর প্রিন্স বাজার কমিউনিটি সেন্টারে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
১০:০২ পিএম, ১ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
কাজিপুর ইউএনওর বিরুদ্ধে স্থাপনা উচ্ছেদের অভিযোগ
প্রশাসনিক ক্ষমতাবলে স্বেচ্ছাচারিতার মাধ্যমে অন্যের ব্যক্তিগত সম্পত্তি দখল ও স্থাপনা উচ্ছেদের অভিযোগ উঠেছে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদ হাসান সিদ্দিকীর বিরুদ্ধে।
০৯:৫৬ পিএম, ১ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
উলিপুরে স্কুল শিক্ষকের কবর দখল করে বসতঘর
কুড়িগ্রামের উলিপুরে বরেণ্য শিক্ষক আছাব্বর আলী ওরফে খোকা মাস্টার এর সমাধি দখল করে তার ওপর বসত ঘর নির্মাণ, সন্তানদের ভিটে ছাড়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সরকারকে লাঞ্চিত, বীর মুক্তিযোদ্ধার বাড়িঘর ভাংচুর, সালাম নামের একজনের জমি দখল করে বাড়িঘর উচ্ছেদ, গরু চুরি করে গরুর মালিককে উচ্ছেদের হুমকিসহ মারপিটের ঘটনা ঘটেছে।
০৯:৫১ পিএম, ১ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
‘সিপিএ’র সহযোগিতা জাতীয় সংসদের কার্যক্রমকে আরো শক্তিশালী করবে’
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সিপিএ’র সার্বিক সহযোগিতা বাংলাদেশ জাতীয় সংসদের কার্যক্রমকে আরো শক্তিশালী করবে। তাঁর সাথে আজ কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল স্টিফেন টুইগের ভার্চুয়ালি মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
০৯:৩৯ পিএম, ১ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
নোবিপ্রবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বর্জন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষকরা।
০৯:৩৫ পিএম, ১ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
অভিযোগের পাহাড় শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে
ভুয়া স্মারকে পদায়ন,বদলি ও ভুয়া ভাউচারে বিল উত্তোলন সহ প্রশাসনিক ও আর্থিক নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে জয়পুরহাটের সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলামের বিরুদ্ধে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ছুটিজনিত অনুপস্থিতি এবং যোগদানের পরও ভারপ্রাপ্তের দায়িত্ব নিয়ে তিনি এসব অপকর্ম করেন। তার অপকর্মের প্রতিবাদে দৌড়ঝাঁপ করার সন্দেহে জয়পুরহাট সদরের ধলাহার ও চকগোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদুজ্জামান ও আনোয়ারুল ইসলামকে নানা ভাবে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও ওঠেছে। মোটা অংকের ঘুষ নিয়ে বিধি বহির্ভুতভাবে শিক্ষক পদায়ন ও বদলি করায় ভুক্তভোগী শিক্ষকদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করলেও হয়রানীর ভয়ে মুখ খুলতে কেউ সাহস পাচ্ছেন না।
০৯:২৪ পিএম, ১ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
ওয়াসার এমডি তাকসিমের মেয়াদ বাড়লো আরও ৩ বছর
ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যেই ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের মেয়াদ আরও তিন বছর বাড়িয়েছে সরকার। ওয়াসা বোর্ডের সুপারিশের পর তাকসিম এ খানের নিয়োগ সংক্রান্ত ফাইল অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
০৯:২১ পিএম, ১ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
‘সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকুন’
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বাংলাদেশকে বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ হিসেবে বর্ণনা করে এই সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্র সম্পর্কে সকলকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন।
০৯:১৯ পিএম, ১ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
এমসি কলেজে ধর্ষণ মামলায় ৬ আসামির ডিএনএ’র নমুনা সংগ্রহ
সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে দলবেঁধে গৃহবধূ ধর্ষণের ঘটনায় ছয় আসামির ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে তাদের নমুনা সংগ্রহ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায়।
০৮:৩১ পিএম, ১ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
- সাগরে নতুন লঘুচাপ, ৪ বিভাগে বৃষ্টির শঙ্কা
- গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত
- জুলাই আহতদের স্বীকৃতি দিতে নতুন উদ্যোগ সরকারের
- আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনে আগুন, আটক ২
- ককটেল বিস্ফোরণ ও নাশকতায় জড়িত ঢাবি কর্মচারী বরখাস্ত
- দাম কমলো স্বর্ণের, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা
- শেখ হাসিনার পাসপোর্টের অনুরোধের চিঠিকে ‘আবেদন’ হিসেবে প্রচার: প্রেস মিনিস্টার
- সব খবর »
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা
- পুলিশে সরাসরি ১৪ হাজার এসআই-কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত
- মধ্যবর্তী নির্বাচনে হার, দল থেকে সরে দাঁড়াচ্ছেন ট্রাম্প
- মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে
- সৌদিতে গ্রেপ্তারের আগে যে আক্ষেপের কথা লিখেছিলেন নজরুল
- গাজী নজরুলের বাসায় পাওয়া মরিয়মের শেষ চিঠিতে যা লেখা
- ডিজিটাল লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেওয়ার উদ্যোগ
- গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ করলো সরকার
- বয়ফ্রেন্ডের সঙ্গে কক্সবাজার, কুমিল্লায় ফিরেই প্রাণ হারায় তাজমিন
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড, গোপন নথিতে যা জানা গেল
- বাসায় ডেকে ধর্ষণের পর রক্তক্ষণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার
- শাহজালালে ৮০টি স্বর্ণের বারসহ বিমানের দুই কর্মী আটক
- স্কুলছাত্রী জান্নাতুল হত্যার রহস্য উদঘাটন, চাঞ্চল্যকর তথ্য অটোচালক সুমনের
- সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর
- তাহসিফের মৃত্যু: আরও তিনজনের সম্পৃক্ততার তথ্য
- মোটরসাইকেলের নম্বরপ্লেট সংক্রান্ত বিধিমালা সংশোধন, জটিলতা কাটলো
- সৌদিতে মৃত্যুদণ্ডের ২ দিন আগে পরিবারের সঙ্গে কথা হয় নজরুলের
- সাবেক শিক্ষামন্ত্রীর স্ত্রী ইমা বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- নতুন বেতন স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি চাকরিজীবী
- অপ্রতিম হত্যার দিন তুহিনের গতিবিধি নিয়ে যা জানালেন মা
- প্রধানমন্ত্রী নিউইয়র্ক সফরসঙ্গী হচ্ছেন চার মন্ত্রীসহ ৩৫ জন
- বঙ্গোপসাগরে নিম্নচাপে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৫ দিন বৃষ্টির আভাস
- পুলিশ কর্মকর্তা আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত
- কড়া নিরাপত্তায় দেশে ফিরলো ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ
- ছাত্রদলের বিক্ষোভের মুখে অভিযান, মিলল তিন হাজার বস্তা সার
- ‘আমার দুধের শিশুকে অপরাধী বানানোর চেষ্টা মেনে নেব না’
- দিবস পালনে নতুন পরিপত্র জারি, বাড়ছে ছুটি
- বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক অভিষেক
- নিখোঁজ সেই দুই কিশোরী কক্সবাজার থেকে উদ্ধার, যা জানা গেল























