এমসি কলেজে গণধর্ষণ: ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
সিলেটে এমসি কলেজে স্বামীকে আটকে রেখে নববধূকে গণধর্ষণের ঘটনায় জড়িত ছাত্রলীগ নেতাদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
০১:০০ পিএম, ১ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
মধ্যপ্রাচ্যে নির্যাতনে মৃত্যু কমছে না (ভিডিও)
দালালের খপ্পরে পড়ে মধ্যপ্রাচ্যে গিয়ে নির্যাতনে বাংলাদেশিদের প্রাণহানি কমছেই না। এসব মৃত্যুকে স্বাভাবিক বা দুর্ঘটনাজনিত বলা হলেও অস্বাভাবিক মৃত্যু বলছেন ভুক্তভোগী স্বজনরা। এ ধরনের ঘটনা যখন বাড়ছে তখন মানবপাচারের সঙ্গে সরাসরি জড়িত ৭/৮টি রিক্রুটিং এজেন্সির সন্ধান পেয়েছে র্যাব। চক্রের বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে।
১২:৪২ পিএম, ১ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
‘পানিসম্পদ রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে সরকার’
পানিসম্পদ রক্ষা করতে সরকার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আজ বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধুর ম্যুরালসহ বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প ও নির্মাণকাজের উদ্বোধনের সময় এসব কথা বলেন।
১২:৩৭ পিএম, ১ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
জার্মান সুপার কাপ জিতলো বায়ার্ন
এবারের জার্মান সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে বায়ার্ন মিউনিখ। বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়ে পঞ্চম শিরোপা ঘরে তুললো দলটি। গত মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, বুন্দেসলিগা ও জার্মান কাপ জেতা বায়ার্ন এবার ছয় দিনের ব্যবধানে দুটি শিরোপা ঘরে তুলল। গত বৃহস্পতিবার সেভিয়াকে হারিয়ে উয়েফা সুপার কাপ জিতেছিল তারা।
১২:৩৬ পিএম, ১ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
নৌঘাট সংকটে কেরানীগঞ্জের গার্মেন্টস পল্লী (ভিডিও)
করোনা মোকাবেলা করে অনেকটাই সচল দেশের গার্মেন্টস শিল্প। আর এর ইতিবাচক প্রভাবে ঘুড়ে দাঁড়াচ্ছে কেরানীগঞ্জের মিনি গার্মেন্টস পল্লী। তবে করোনার পাশাপাশি বুড়িগঙ্গার এপারের সিম্পসন ঘাট দিয়ে এলাকাটির নৌ যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় কিছুটা বিপাকে এখানকার ব্যবসায়ীরা।
১২:৩৪ পিএম, ১ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
ভারতে করোনায় আরও ১১৮১ জনের মৃত্যু
মহামারী আকার ধারণ করা করোনায় বিপর্যস্ত ভারত। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১৮১ জনের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে। এছাড়া আক্রান্ত শনাক্ত হয়েছেন ৮৬ হাজার ৮২১ জন।
১২:২৪ পিএম, ১ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
বাসচাপায় পা হারানো রাসেলের ক্ষতিপূরণের রায় আজ
রাজধানীর যাত্রাবাড়ীতে গ্রিনলাইন পরিবহনের বাসের চাপায় পা হারানো প্রাইভেটকার চালক রাসেলের ক্ষতিপূরণের রায় দেয়া হবে আজ (বৃহস্পতিবার)। বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ গত মঙ্গলবার রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেছিলেন।
১২:১০ পিএম, ১ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
ফেঁসে যাচ্ছেন নেইমার
ফাঁকি দেয়ায় ফেঁসে যাচ্ছেন পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমার। স্প্যানিশ ট্যাক্স অফিস কর্তৃক প্রকাশিত কর ফাঁকি দেয়ায় কালো তালিকাভুক্তদের মধ্যে সবার উপরেই আছে নেইমারের নাম।
১২:১০ পিএম, ১ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
নিঃশ্বাসে বিদ্যুৎ ছাড়ে ব্যাকটেরিয়া!
বিজ্ঞানীরা নতুন এক অণুর সন্ধান পেয়েছেন, যার সাহায্যে এক ধরনের ব্যাকটেরিয়া নিঃশ্বাসের মাধ্যমে বিদ্যুৎ নির্গত করে। গবেষকরা আবিষ্কার করেছেন, এই ব্যাকটেরিয়া বিশেষ প্রোটিনে তৈরি নলের মাধ্যমে নিঃশ্বাস ছাড়ে। তবে এই ব্যাকটেরিয়া নিঃশ্বাসের সঙ্গে মানুষের মতো কার্বন ডাইঅক্সাইড নির্গত করে না, এরা নির্গত করে ইলেকট্রন; যা ক্ষুদ্র বৈদ্যুতিক প্রবাহ তৈরি করতে পারে। যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের গবেষণায় এ তথ্য উঠে এসেছে। তাদের এ গবেষণা নিবন্ধ নেচার কেমিক্যাল বায়োলজি জার্নালে প্রকাশিত হয়েছে।
১২:০৫ পিএম, ১ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
রোহিঙ্গাদের মামলা পরিচালনায় ওআইসির সহায়তা চাইলেন সৌদি নিযুক্ত রাষ্ট্রদূত
আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের মামলা পরিচালনার জন্য ওআইসি ও এর সদস্য দেশগুলোর কাছে তহবিল গঠনে সহায়তা চাইলেন বাংলাদেশের সৌদি আরবে নবনিযুক্ত রাষ্ট্রদূত ও ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)।
১১:৫৪ এএম, ১ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
গড় আয়ু বাড়লেও বাড়েনি কর্মকাল (ভিডিও)
আজ ১ অক্টোবর, ‘আন্তর্জাতিক প্রবীণ দিবস’। দিবসটিতে এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে- ‘বৈশ্বিক মহামারির বার্তা, প্রবীণদের সেবায় নতুন মাত্রা’। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এ দিবসটি পালিত হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।
১১:৩৩ এএম, ১ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
ট্রাম্প-বাইডেন বিতর্কে ‘শৃঙ্খলা বজায় রাখতে’ নতুন পদক্ষেপ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেনশিয়াল ডিবেটস বিষয়ক মার্কিন কমিশন বুধবার জানিয়েছে, তারা ট্রাম্প ও বাইডেনের মধ্যে পরবর্তী বিতর্কে ‘শৃঙ্খলা বজায় রাখতে’ নতুন বিধি কার্যকর করবে।
১১:১৬ এএম, ১ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
যেসব অভিযোগে ফাঁসির আসামি হলেন মিন্নি
বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ছিলেন তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি। তারই পরিকল্পনায় রিফাতকে কুপিয়ে হত্যা করা হয়। বুধবার এই হত্যা মামলার রায়ে এমন পর্যবেক্ষণ দিয়েছেন বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান।
১১:১০ এএম, ১ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
মিন্নির মৃত্যুদণ্ড নিয়ে যা বললেন নয়ন বন্ডের মা
বরগুনার আলোচিত রিফাত হত্যা মামলার রায়ে মিন্নিসহ ছয় আসামির মৃত্যুদণ্ডের আদেশের খবর শুনে নয়ন বন্ডের মা বলেন, ‘আলহামদুল্লিাহ, আমি খুশি হয়েছি। এই রায় কার্যকর হলে আমি মিলাদ দেব। মিন্নির কারণে আমার ছেলের এমন পরিণতি হয়েছে। আমার ছেলে ভালো হয়ে গেছিল। মিন্নি রিফাতকে বিয়ে করার পর নয়ন ক্ষুব্ধ হয়। আমি মিন্নিকে কখনও ক্ষমা করবো না।’
১০:৫১ এএম, ১ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
একাই নির্জন কনডেম সেলের বাসিন্দা মিন্নি
বহুল আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার রায় ঘোষণা হয়েছে। এ রায়ের পর ফাঁসির দণ্ড মাথায় নিয়ে বরগুনা কারাগারের বাসিন্দা হয়েছেন রিফাত শরীফের স্ত্রী মিন্নি। তাকে থাকতে হচ্ছে একাকি নির্জন কনডেম সেলে। বরগুনা কারাগারে আর কোনো নারী ফাঁসির আসামি না থাকায় মিন্নি একাই হয়েছেন কনডেম সেলের বাসিন্দা।
১০:২২ এএম, ১ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
কষ্টের জয় রিয়াল মাদ্রিদের
লা লিগায় রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে কষ্টের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। দাপট দেখিয়ে খেললেও গোলের দেখা পাচ্ছিল না জিনেদিন জিদানের দলটি। পয়েন্ট হারানোর শঙ্কার মাঝে বদলি নামা ভিনিসিউস জুনিয়রের একমাত্র গোলে অবশেষে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা।
১০:১৪ এএম, ১ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রধানমন্ত্রীর চার প্রস্তাব
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিনিয়োগের সময় ‘টেকসই ভবিষ্যৎ’ নিশ্চিত করার আহ্বান জানিয়ে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে পৃথিবীকে রক্ষায় চার দফা প্রস্তাব পেশ করেছেন।
১০:১২ এএম, ১ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
বিশ্বজুড়ে করোনায় সুস্থ আড়াই কোটি
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্তের পর বিশ্বজুড়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় আড়াই কোটি মানুষ। আক্রান্ত হয়েছেন প্রায় ৩ কোটি ৪১ লাখ ৫৪ হাজার। এছাড়া মৃত্যু হয়েছে প্রায় ১০ লাখ ১৮ হাজার ৭৬৯ জন।
১০:০৬ এএম, ১ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
ব্রিটেনে আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় অ্যালেক্স
শক্তিশালী ঘূর্ণিঝড় অ্যালেক্স আঘাত হানতে যাচ্ছে ব্রিটেনে। বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যেই ব্রিটেনে আঘাত হানতে চলেছে ঘূর্ণিঝড়টি। ইতোমধ্যেই এই ঝড়ের কারণে হলুদ সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া দফতর।
০৯:১৩ এএম, ১ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে যুবলীগের খাবার বিতরণ
সারা দেশে নানা আয়োজনের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালিত হয়েছে। এর ধারাবাহিকতায় বাংলাদেশ আওয়ামী যুবলীগও নানা আয়োজন করে।
০৯:১২ এএম, ১ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
শেখ হাসিনা সব কমিটমেন্ট রক্ষা করেছেন: বিশেষ ওয়েবিনারে বক্তারা
মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বিশেষ ওয়েবিনার ‘তারুণ্যের অনুপ্রেরণা শেখ হাসিনা’ অনুষ্ঠানটি ২৯ সেপ্টেম্বর রাত ৮.৩০ মিনিটে অনুষ্ঠিত হয়।
০৮:৫৩ এএম, ১ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
জৈব সুরক্ষা বলয়ে ক্রিকেটাররা
শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে গত ২০ সেপ্টেম্বর করোনা পরীক্ষার মধ্য দিয়ে হোটেল সোনারগাঁয়ে জৈব সুরক্ষা বলয়ে ঢুকে পড়েছিল ২৭ সদস্যের বাংলাদেশ দল। তবে ২৬ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঘোষণা অনুযায়ী সফর স্থগিত হওয়ায় এদিনই টিম হোটেল ছাড়ে ক্রিকেটাররা। যদিও এটা ছিল ৩ দিনের ছুটি।
০৮:৫২ এএম, ১ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
আজ ঢাকা ছাড়ছেন রীভা গাঙ্গুলি দাশ
বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হিসেবে প্রায় দেড় বছর দায়িত্ব পালন শেষে আজ সকালে ভারতে ফিরে যাচ্ছেন রীভা গাঙ্গুলি দাশ। তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) হিসেবে দায়িত্ব নেবেন। নতুন হাইকমিশনার হিসেবে মনোনীত বিক্রম দোরাইস্বামী সোমবার আসবেন বাংলাদেশে।
০৮:৪৩ এএম, ১ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
কুয়েতের আমিরের মৃত্যু : আজ দেশে রাষ্ট্রীয় শোক
বাংলাদেশের অকৃত্রিম বন্ধু কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ-এর মৃত্যুতে আজ বৃহস্পতিবার দেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে।
০৮:৩৬ এএম, ১ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
- গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত
- জুলাই আহতদের স্বীকৃতি দিতে নতুন উদ্যোগ সরকারের
- আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনে আগুন, আটক ২
- ককটেল বিস্ফোরণ ও নাশকতায় জড়িত ঢাবি কর্মচারী বরখাস্ত
- দাম কমলো স্বর্ণের, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা
- শেখ হাসিনার পাসপোর্টের অনুরোধের চিঠিকে ‘আবেদন’ হিসেবে প্রচার: প্রেস মিনিস্টার
- মেহেরপুরে ‘জয় বাংলা’ লেখা তিনটি ককটেল উদ্ধার
- সব খবর »
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা
- পুলিশে সরাসরি ১৪ হাজার এসআই-কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত
- মধ্যবর্তী নির্বাচনে হার, দল থেকে সরে দাঁড়াচ্ছেন ট্রাম্প
- মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে
- সৌদিতে গ্রেপ্তারের আগে যে আক্ষেপের কথা লিখেছিলেন নজরুল
- গাজী নজরুলের বাসায় পাওয়া মরিয়মের শেষ চিঠিতে যা লেখা
- ডিজিটাল লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেওয়ার উদ্যোগ
- গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ করলো সরকার
- বয়ফ্রেন্ডের সঙ্গে কক্সবাজার, কুমিল্লায় ফিরেই প্রাণ হারায় তাজমিন
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড, গোপন নথিতে যা জানা গেল
- বাসায় ডেকে ধর্ষণের পর রক্তক্ষণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার
- শাহজালালে ৮০টি স্বর্ণের বারসহ বিমানের দুই কর্মী আটক
- স্কুলছাত্রী জান্নাতুল হত্যার রহস্য উদঘাটন, চাঞ্চল্যকর তথ্য অটোচালক সুমনের
- সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর
- তাহসিফের মৃত্যু: আরও তিনজনের সম্পৃক্ততার তথ্য
- মোটরসাইকেলের নম্বরপ্লেট সংক্রান্ত বিধিমালা সংশোধন, জটিলতা কাটলো
- সৌদিতে মৃত্যুদণ্ডের ২ দিন আগে পরিবারের সঙ্গে কথা হয় নজরুলের
- সাবেক শিক্ষামন্ত্রীর স্ত্রী ইমা বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- নতুন বেতন স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি চাকরিজীবী
- অপ্রতিম হত্যার দিন তুহিনের গতিবিধি নিয়ে যা জানালেন মা
- প্রধানমন্ত্রী নিউইয়র্ক সফরসঙ্গী হচ্ছেন চার মন্ত্রীসহ ৩৫ জন
- বঙ্গোপসাগরে নিম্নচাপে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৫ দিন বৃষ্টির আভাস
- পুলিশ কর্মকর্তা আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত
- কড়া নিরাপত্তায় দেশে ফিরলো ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ
- ছাত্রদলের বিক্ষোভের মুখে অভিযান, মিলল তিন হাজার বস্তা সার
- ‘আমার দুধের শিশুকে অপরাধী বানানোর চেষ্টা মেনে নেব না’
- দিবস পালনে নতুন পরিপত্র জারি, বাড়ছে ছুটি
- বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক অভিষেক
- নিখোঁজ সেই দুই কিশোরী কক্সবাজার থেকে উদ্ধার, যা জানা গেল























