নবাবগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যু
ঢাকার নবাবগঞ্জে মো. জাকির হোসেন (৪০) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোরে মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
০৮:২৯ পিএম, ১ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
সিংড়ায় পানির তোড়ে ভেঙে গেছে দুটি সড়ক
গত কয়েকদিনের টানা বর্ষণ ও উজানের ঢলের কারণে আত্রাই নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ তথ্যমতে বর্তমানে আত্রাই নদীর পানি সিংড়া পয়েন্টে অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে বিপদসীমার ১১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
০৮:২৮ পিএম, ১ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
রাজশাহীতে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা ট্রিটমেন্ট প্ল্যান্ট
নাগরিকদের স্বাস্থ্যঝুঁকি কমিয়ে আনতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালসহ সকল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মেডিকেল বর্জ্য পরিবেশসম্মত ব্যবস্থাপনা ও পরিশোধনে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ‘মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা ট্রিটমেন্ট প্লান্ট’ এর কার্যক্রম শুরু হয়েছে।
০৮:১৯ পিএম, ১ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
ট্রাম্প-বাইডেন বিতর্কে নতুন ‘নিয়ম’র কথা ভাবছে বিতর্ক কমিশন
চলতি সপ্তাহের মঙ্গলবারের বিতর্ককে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসের সব চেয়ে খারাপ বিতর্ক বলে ব্যাপকভাবে মনে করা হচ্ছে। দুই প্রার্থীই বার বার অপর পক্ষের কথার উপরে কথা বলার চেষ্টা করেছেন এবং এই বিতর্কের সঞ্চালক ফক্স নিউজের সাংবাদিক ক্রিস ওয়্যালেস নিয়ম না মানার জন্য এবং উভয় প্রার্থীকে প্রশ্নের উত্তর বিনা বাধায় দিতে না দেয়ার জন্য ট্রাম্পকে ভৎসনা করেন। খবর ভয়েস অব আমেরিকা’র।
০৮:১৭ পিএম, ১ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
‘প্রাচ্যের সাথে পাশ্চাত্যের সংযোগে বাংলাদেশ আদর্শ জায়গা হতে পারে’
বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আখ্যায়িত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘প্রাচ্যের সাথে পাশ্চাত্যের সংযোগের ক্ষেত্রে বাংলাদেশ সব থেকে একটা আদর্শ জায়গা হতে পারে, যদি আমরা একে সেভাবে উন্নত করতে পারি।’
০৮:১৬ পিএম, ১ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
উখিয়ায় মাথা ন্যাড়া করে নির্যাতন, ৫ আসামি কারাগারে
কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পশ্চিম সোনারপাড়া গ্রামে গরু চুরির অপবাদ দিয়ে এক যুবককে কোদাল দিয়ে মাথা ন্যাড়া করে অমানবিক নির্যাতনের ঘটনায় জড়িত ৫ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন এই আদেশ দিয়েছেন।
০৮:১৪ পিএম, ১ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
শহীদ কাদরী পুরস্কার পেলেন সেলিম জাহান ও জীবন চৌধুরী
২৯তম নিউ ইয়র্ক বাংলা বইমেলায় ২০১৯ সালে প্রকাশিত অনাবাসী বাঙালি লেখকদের বইয়ের মধ্যে সেরা গ্রন্থের জন্য কবি শহীদ কাদরী স্মৃতি গ্রন্থ পুরস্কার পেলেন জীবন চৌধুরী ও সেলিম জাহান। গত ২৭ সেপ্টেম্বর শেষ হওয়া এ বইমেলায় জীবন চৌধুরীর ‘গান আর গানের মানুষ’ এবং সেলিম জাহানের ‘স্বল্প কথার গল্প’ বই দুটি সেরা বই হিসেবে নির্বাচিত হয়।
০৮:০০ পিএম, ১ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
আত্রাইয়ে বিদ্যুৎপৃষ্টে শিশুর মৃত্যু
নওগাঁর আত্রাইয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ইফতি জাহান নুসরাত নামে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ইফতি জাহান নুসরাত উপজেলার বাঁকা গ্রামের ইদ্রিস আলীর মেয়ে। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে উপজেলার মনিয়ারী ইউনিয়নের কয়ড়া গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে।
০৭:৫৮ পিএম, ১ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
বিমানের যাত্রী সংখ্যা নির্ধারণ করেছে বেবিচক
করোনা ভাইরাসের কারণে উড়োজাহাজের আসনগুলোতে যাত্রী সংখ্যা নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এতে ওয়াইড বডি বা বড় সাইজের এয়ারক্রাফটের ক্ষেত্রে একটি উড়োহাজাজে সর্বোচ্চ ২৬০ জন এবং ন্যারো বডি বা মাঝারি আকারের এয়ারক্রাফটের ক্ষেত্রে সর্বোচ্চ ১৪০ জন বহন করা যাবে।
০৭:৫১ পিএম, ১ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
‘আস্থাহীনতা করোনা পরবর্তী উন্নয়ন বাধাগ্রস্ত করবে’
রাষ্ট্র, নাগরিক ও সমাজের মধ্যে আস্থাহীনতা কোভিড-১৯ পরবর্তী বাংলাদেশে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনকে বাধাগ্রস্ত করবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত একটি ‘ভবিষ্যৎ পুনর্গঠনে মহামারী পরবর্তী বিশ্বে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের ভূমিকা’ শীর্ষক একটি ওয়েবিনারের বক্তারা এমন অভিমত ব্যক্ত করেন।
০৭:৪৬ পিএম, ১ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
আইসিইউ না পেয়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু!
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আইসিইউ না পেয়ে আবদুল্লাহ আল মামুন নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৯টার দিকে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়।
০৭:৩৬ পিএম, ১ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
ঝুলন্ত তার অপসারণ করে ঢাকাকে জঞ্জালমুক্ত করা হবে: ডিএনসিসি মেয়র
ঢাকা উত্তর সিটি কর্পোরেশেনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ঢাকা শহরে যত ঝুলন্ত তার রয়েছে তা অপসারণ করে একটি জঞ্জালমুক্ত নগরী গড়ে তোলা হবে।
০৭:৩৪ পিএম, ১ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
ছিনতাইসহ একাধিক মামলায় আ’লীগ নেতা গ্রেফতার
গাজীপুরের শ্রীপুরে ছিনতাইসহ একাধিক মামলায় তেলিহাটী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত ফকিরকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তার নিজ বাড়ি মুলাইদ থেকে তাকে গ্রেফতার করে।
০৭:০৩ পিএম, ১ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
মাসুদ খানের মেকওভারে বউ সাজলেন মাহিয়া মাহি
বিয়ের বউ সাজ নিয়ে অনুষ্ঠিত হয়ে গেলো এমবি অ্যাসোসিয়েটস প্রেজেন্টস ব্রাইডাল ফেস্ট ২০২০, সিজন টু স্পন্সরর্ড বাই মাসুদ খান মেকওভার অ্যান্ড হেয়ারস্টাইল ইনস্টিটিউট বাই মাসুদ খান।
০৭:০২ পিএম, ১ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
এমসি কলেজের ঘটনায় কাউকে ছাড় দেয়া হবে না: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন সিলেটের এমসি কলেজের ঘটনার সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। তিনি বলেন, এ ঘটনায় সরকার কঠোর অবস্থানে রয়েছে। মন্ত্রী আজ বৃহস্পতিবার দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের নির্মাণকাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
০৬:৫০ পিএম, ১ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
নবাবগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ঢাকার নবাবগঞ্জে পানিতে ডুবে মাহিয়া (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার চুড়াইন ইউনিয়নের মুন্সীনগর গ্রামে এ ঘটনা ঘটে। মাহিয়া ঐ গ্রামের বাদশা মিয়ার মেয়ে।
০৬:৪৪ পিএম, ১ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
সৈকতের নাটকে আবারও জুটি বাঁধলেন শিপন-সুহি
আবারও জুটি বাঁধলেন চিত্রনায়ক শিপন মিত্র ও ছোট পর্দার অভিনেত্রী অপ্সরা সুহি। নাট্যনির্মাতা জি.এম সৈকতের ‘ইনোসেন্ট ঘর জামাই’ নাটকে অভিনয়ের মাধ্যমে ফের তারা জুটি বেঁধেছেন। এর আগে এ নির্মাতার ‘তোমার গল্পে আমি’ নাটকে প্রথম অভিনয় করেন তারা।
০৬:০৪ পিএম, ১ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
চবিতে মেস ভাড়া সংকট নিরসন ও ৩দফা দাবিতে মানববন্ধন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বাসা-মেস ও কটেজের ভাড়ার সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর তিন দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সোয়া ১১টায় প্রশাসনিক ভবনের (এ আর মল্লিক ভবন) সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
০৫:৫৬ পিএম, ১ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
৬ বছর পর আদালতে অপহৃত যুবক
অপহরণের ছয় বছর পর নারায়ণগঞ্জের আদালতে হাজির হয়েছেন মামুন নামের এক যুবক। তবে তাকে অপহরণ ও হত্যা করার অভিযোগে দেড় বছর কারাভোগ করতে হয়েছে গার্মেন্টসকর্মী তাসলিমাকে। ওই মামলায় তাসলিমার বাবা ও ভাইসহ আরও ৩ জনও ছিলেন জেলহাজতে। পুলিশ ও সিআইডির চার্জশিটে এ ছয়জনকে অভিযুক্ত করা হয়েছে। বুধবার সেই যুবক আদালতে হাজির হলে উভয়পক্ষের মধ্যে হট্টোগোলের ঘটনা ঘটে।
০৫:৫২ পিএম, ১ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
আরও ২১ জনের মৃত্যু, সুস্থ ১৫৯১
দেশে করোনাভাইরাস শনাক্তের ২০৮তম দিনে (গত ২৪ ঘণ্টায়) ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ২১ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছেন ১ হাজার ৫৯১ জন। গতকালের চেয়ে আজ ১১ জন কম মৃত্যুবরণ করেছেন। গতকাল ৩২ জন মৃত্যুবরণ করেন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় মৃত্যুবরণ করেছেন ৫ হাজার ২৭২ জন।
০৫:৪৩ পিএম, ১ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
টাঙ্গাইলে কালভার্ট ভেঙে মানুষের ভোগান্তি
টাঙ্গাইলের বাসাইলে পানির তোড়ে একটি কালভার্ট ভেঙে বিচ্ছিন্ন হয়ে পড়েছে মির্জাপুর উপজেলা সদরসহ বেশকিছু গ্রামের সঙ্গে বাসাইলের সড়ক যোগাযোগ। আজ বৃহস্পতিবার সকালে বাসাইল-বিলপাড়া সড়কের বাসাইল দক্ষিণ পাড়ার গারামাড়া বিল সংলগ্ন কালভার্টটি ভেঙে গেলে এ দুর্ভোগ শুরু হয়।
০৫:২৮ পিএম, ১ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
বয়স্কভাতা পাচ্ছেন ৪৯ লাখ প্রবীণ: সমাজকল্যাণ মন্ত্রী
বর্তমানে দেশের ৪৯ লাখ প্রান্তিক প্রবীণ নাগরিক মাসিক ৫০০ টাকা হারে ভাতা পাচ্ছেন বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। বৃহস্পতিবার (১ অক্টোবর) ৩০তম আন্তর্জাতিক প্রবীণ দিবসে উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
০৫:২০ পিএম, ১ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
রাহুল গান্ধী গ্রেফতার
ভারতের উত্তরপ্রদেশের হাথরাসে সংঘবদ্ধ ধর্ষণে নিহত তরুণীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে পুলিশের হাতে গ্রেফতার হলেন রাহুল গান্ধী। তার আগে দেওয়া হল গলাধাক্কা। উত্তরপ্রদেশ পুলিশের ধাক্কায় মাটিতে পড়েই যান তিনি। তার আগে পথের মধ্যেই পুলিশের সঙ্গে রাহুলের তর্কাতর্কি শুরু হয়। কর্তব্যরত পুলিশ অফিসার রাহুলকে বলে, ‘আপনি ১৪৪ ধারা ভাঙছেন।’ খবর এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকা’র।
০৫:১৭ পিএম, ১ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
বিশ্বের সবচেয়ে প্রত্যন্ত দ্বীপ ‘ত্রিস্তান ডি কুনহা’
পৃথিবীর প্রত্যন্ত একটি এলাকা ত্রিস্তান ডি কুনহা। এটি একটি দ্বীপ, স্থানীয়দের কাছে ‘টিডিসি’ নামে পরিচিত। সেখানে যাওয়া খুবই কঠিন একটি কাজ। এই দ্বীপটি কেমন এবং সেখানে কারা কীভাবে থাকে তা দেখতে সেখানে যেতে চাইলে আপনাকে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে থেকে বিমানে না হয় নৌকায় যেতে হবে। যদিও এই দ্বীপটি ব্রিটিশ শাসনাধীন এলাকা বা ব্রিটিশ ওভারসিজ টেরিটরি।
০৫:১৬ পিএম, ১ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
- সাগরে নতুন লঘুচাপ, ৪ বিভাগে বৃষ্টির শঙ্কা
- গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত
- জুলাই আহতদের স্বীকৃতি দিতে নতুন উদ্যোগ সরকারের
- আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনে আগুন, আটক ২
- ককটেল বিস্ফোরণ ও নাশকতায় জড়িত ঢাবি কর্মচারী বরখাস্ত
- দাম কমলো স্বর্ণের, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা
- শেখ হাসিনার পাসপোর্টের অনুরোধের চিঠিকে ‘আবেদন’ হিসেবে প্রচার: প্রেস মিনিস্টার
- সব খবর »
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা
- পুলিশে সরাসরি ১৪ হাজার এসআই-কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত
- মধ্যবর্তী নির্বাচনে হার, দল থেকে সরে দাঁড়াচ্ছেন ট্রাম্প
- মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে
- সৌদিতে গ্রেপ্তারের আগে যে আক্ষেপের কথা লিখেছিলেন নজরুল
- গাজী নজরুলের বাসায় পাওয়া মরিয়মের শেষ চিঠিতে যা লেখা
- ডিজিটাল লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেওয়ার উদ্যোগ
- গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ করলো সরকার
- বয়ফ্রেন্ডের সঙ্গে কক্সবাজার, কুমিল্লায় ফিরেই প্রাণ হারায় তাজমিন
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড, গোপন নথিতে যা জানা গেল
- বাসায় ডেকে ধর্ষণের পর রক্তক্ষণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার
- শাহজালালে ৮০টি স্বর্ণের বারসহ বিমানের দুই কর্মী আটক
- স্কুলছাত্রী জান্নাতুল হত্যার রহস্য উদঘাটন, চাঞ্চল্যকর তথ্য অটোচালক সুমনের
- সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর
- তাহসিফের মৃত্যু: আরও তিনজনের সম্পৃক্ততার তথ্য
- মোটরসাইকেলের নম্বরপ্লেট সংক্রান্ত বিধিমালা সংশোধন, জটিলতা কাটলো
- সৌদিতে মৃত্যুদণ্ডের ২ দিন আগে পরিবারের সঙ্গে কথা হয় নজরুলের
- সাবেক শিক্ষামন্ত্রীর স্ত্রী ইমা বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- নতুন বেতন স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি চাকরিজীবী
- অপ্রতিম হত্যার দিন তুহিনের গতিবিধি নিয়ে যা জানালেন মা
- প্রধানমন্ত্রী নিউইয়র্ক সফরসঙ্গী হচ্ছেন চার মন্ত্রীসহ ৩৫ জন
- বঙ্গোপসাগরে নিম্নচাপে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৫ দিন বৃষ্টির আভাস
- পুলিশ কর্মকর্তা আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত
- কড়া নিরাপত্তায় দেশে ফিরলো ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ
- ছাত্রদলের বিক্ষোভের মুখে অভিযান, মিলল তিন হাজার বস্তা সার
- ‘আমার দুধের শিশুকে অপরাধী বানানোর চেষ্টা মেনে নেব না’
- দিবস পালনে নতুন পরিপত্র জারি, বাড়ছে ছুটি
- বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক অভিষেক
- নিখোঁজ সেই দুই কিশোরী কক্সবাজার থেকে উদ্ধার, যা জানা গেল























