নজরুলের দেশে ফেরা
আজ ২৪ মে। ১৯৭২ সালের আজকের এই দিনে বাংলাদেশে আসেন বিদ্রোহী কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে ১৯৭২ সালে তাকে সপরিবারে ঢাকায় আন হয়। তার আশ্রয় হয় ধানমন্ডি ১৮ নম্বর সড়কের একটি ভবনে। যার নাম দেওয়া হয় ‘কবি ভবন’। ১৯৭৫ সালের ২৩ জুলাই কবিকে তৎকালীন পিজি হাসপাতালে (এখন যা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) ভর্তি করা হয়। ১৯৭৬ সালের ২৯ আগস্ট তিনি মারা যান।
০৯:৪৫ এএম, ২৪ মে ২০২০ রবিবার
কিংবদন্তী সংগীত শিল্পী বব ডিলানের জন্মদিন আজ
নোবেলবিজয়ী কিংবদন্তী সংগীত শিল্পী বব ডিলানের জন্মদিন আজ। ১৯৪১ সালের ২৪শে মে মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন তিনি। সারা বিশ্বের অসংখ্য সংগীত শিল্পী আর মানবতাবাদীদের প্রেরণার উৎস তিনি।
০৯:৩৪ এএম, ২৪ মে ২০২০ রবিবার
বরিশালের অর্ধশত গ্রামে ঈদ উদযাপন
বরিশাল বিভাগের চার জেলার প্রায় অর্ধশত গ্রামে আজ (রবিবার) ঈদ উদযাপিত হচ্ছে। এরা সৌদি আরবের সাথে মিল রেখে ঈদসহ যাবতীয় ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছেন দীর্ঘদিন থেকে।
০৯:২২ এএম, ২৪ মে ২০২০ রবিবার
অধ্যাপক মুনতাসীর মামুনের জন্মদিন আজ
বাংলাদেশের খ্যাতিমান ইতিহাসবিদ, সাহিত্যিক ও গবেষক অধ্যাপক মুনতাসীর মামুনের জন্মদিন আজ। তিনি ১৯৫১ সালে ২৪ মে জন্মগ্রহণ করেন।
০৯:২২ এএম, ২৪ মে ২০২০ রবিবার
বাংলাদেশের জনগণকে ভুটানের প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। গতকাল তিনি প্রধানমন্ত্রীকে টেলিফোন করে শুভেচ্ছা জানান এবং ঘূর্ণিঝড় আম্ফানের ফলে ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন ও প্রাণহানিতে সমবেদনা জানান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানিয়েছেন।
০৯:০৮ এএম, ২৪ মে ২০২০ রবিবার
ঈদের রাতের ইবাদত কিয়ামতের পেরেশানী থেকে মুক্তি দেয়
গতকাল চাঁদ দেখা না যাওয়ায় এ বছরের রমজান মাস ৩০ দিনে পূর্ণ হল। অর্থাৎ আগামীকাল সোমবার ঈদুল ফিতর উদযাপিত হবে। ঈদের রাতের অনেক ফজিলত। ঈদ রাত বলতে আজকের দিন শেষের রাত। কেননা আরবী মাসের দিন গণনা শুরু হয় সূর্য ডোবার পর থেকেই। তাই এই রাতটির ইবাদত মুসলিমদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঈদের রাতে ইবাদতকারীর অন্তর কিয়ামতের দিন ঘাবড়াবে না, ওই দিনের সকল পেরেশানী থেকে মুক্ত থাকবে।
০৮:৫৮ এএম, ২৪ মে ২০২০ রবিবার
সৌদিসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে আজ ঈদ
আজ রোববার সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশও আজ রোববার ঈদ উদযাপন করছে। সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে গালফ নিউজ এ খবর জানিয়েছে।
০৮:৫৪ এএম, ২৪ মে ২০২০ রবিবার
এবার করোনায় আক্রান্ত সৈয়দ মঞ্জুর এলাহী ও তার স্ত্রী
বাংলাদেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী ও তার স্ত্রী সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নিলুফার মঞ্জুর করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের ছেলে সৈয়দ নাসিম মঞ্জুর বিষয়টি নিশ্চিত করেছেন।
০৮:৪৩ এএম, ২৪ মে ২০২০ রবিবার
আজ চাঁদপুরের ৪০ গ্রামে ঈদ
চাঁদপুরের হাজীগঞ্জসহ ৪০ গ্রামে আজ রবিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। প্রায় এক শতাব্দী ধরে এসব গ্রামের মুসলমানরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ধর্মীয় অনুষ্ঠানগুলো পালন করে আসছে।
০৮:২৮ এএম, ২৪ মে ২০২০ রবিবার
সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ তথ্য জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
০৮:১৬ এএম, ২৪ মে ২০২০ রবিবার
গফরগাঁও সমিতি ঢাকার ঈদ উপহার হস্তান্তর
বৈশ্বিক মহামারি করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে আসন্ন পবিত্র ঈদুল ফিতরে ত্রাণ সহায়তা দিচ্ছে ঢাকাস্থ গফরগাঁও সমিতি।
০৫:৩১ এএম, ২৪ মে ২০২০ রবিবার
আফগানিস্তানে ঈদের ছুটিতে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড
পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে দক্ষিণ এশিয়ার যুদ্ধবিধস্ত দেশ আফগানিস্তানে বেড়েছে করোনার দাপট। লকডাউনের মধ্যেই প্রতিদিনের আক্রান্তে সর্বোচ্চ রেকর্ড হয়েছে রমজানের শেষের দিন।
০৫:০৪ এএম, ২৪ মে ২০২০ রবিবার
অসচ্ছল শিক্ষার্থীদের পাশে বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতি
ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর আসে বহু আকাঙ্ক্ষিত ঈদ। এইদিন সকল ভেদাভেদ ভুলে গিয়ে সকলে একসাথে নামাজ আদায় করে, একে অন্যের সাথে সৌহার্দ্য বিনিময় করে, প্রতিটি ঘরে দেখা যায় উৎসবের আমেজ। কিন্তু এই বছরের ঈদ যেন অন্য সকল বছরের ঈদের তুলনায় আলাদা, করোনার ভয়াল থাবা গ্রাস করে নিয়েছে সকল আনন্দ। প্রতিদিনই বেড়ে চলছে আক্রান্তের সংখ্যা আর এর সাথে বৃদ্ধি পাচ্ছে মৃত্যুর মিছিল।
১১:৪৬ পিএম, ২৩ মে ২০২০ শনিবার
মামলা না নেওয়ায় তিনদিনেও হয়নি গৃহবধূর লাশ দাফন
ঝালকাঠির রাজাপুরের শুক্রাগড় ইউনিয়নের ইউপি সদস্য ঘাতক কুদ্দুস হোসেনের বিরুদ্ধে হত্যা মামলা রেকর্ড না হওয়ায় ৩ দিন অবিবাহিত হলেও নিহত রুনা লায়লার মৃতদেহ দাফন করেনি বিক্ষুব্ধ পরিবার। নিহতের পরিবার ও এলাকাবাসী শুক্রবার বিকেল ঝালকাঠি-রাজাপুর প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও সমাবেশ করে নিহতের স্বামী ও ঘাতক ইউপি সদস্য কুদ্দুস হোসেনের বিচার দাবীতে জানালেও থানা পুলিশ মামলা গ্রহন করেনি।
১১:১৮ পিএম, ২৩ মে ২০২০ শনিবার
লকডাউনে কাজের জ্বালা
করোনা পরিস্থিতির কারনে চলমান লকডাউনে (অবরুদ্ধ) অনেকেই সাংসারিক কাজকর্মের জ্বালায় পড়েছেন। নানান জনের নানান রকম কাজের জ্বালা। যেমন- কাপড় কাচার জ্বালা, থালা বাসন ধোয়ার জ্বালা, ঘর ঝাড়ু দেওয়া, মোছার জ্বালা। কাজে জ্বলতে জ্বলতে হয়ত ভাবছেন অফিসের কাজ বা বসের জ্বালার চেয়েও ঘরের জ্বালা কম নয় বরং বেশি।
১১:১১ পিএম, ২৩ মে ২০২০ শনিবার
কৃষিপণ্য কেনাবেচার অনলাইন প্ল্যাটফর্ম ‘ফুড ফর ন্যাশন’ উদ্বোধন
দেশের খাদ্যশস্য ও কৃষিপণ্যের সঠিক বিপণন, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, চাহিদা মোতাবেক সহজলভ্যতা তৈরি এবং জরুরি অবস্থায় ফুড সাপ্লাইচেইন অব্যাহত রাখতে বাংলাদেশের প্রথম উম্মুক্ত কৃষি মার্কেটপ্লেস ‘ফুড ফর ন্যাশন’ উদ্বোধন করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।
১০:১৮ পিএম, ২৩ মে ২০২০ শনিবার
শতাধিক শিক্ষার্থী পেল স্বাধীনতা শিক্ষক পরিষদের ঈদ উপহার
করোনার প্রকোপ আর ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে বিপর্যস্ত দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও শিক্ষার্থীদের কথা ভুলে যাননি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী স্বাধীনতা শিক্ষক পরিষদ। এই দুর্যোগে বিকাশ/রকেট/নগদের মাধ্যমে নোবিপ্রবির অসচ্ছল শতাধিক শিক্ষার্থীকে ঈদ উপহার তুলে দেন সংগঠনটির নেতৃবৃন্দ।
০৯:৫৩ পিএম, ২৩ মে ২০২০ শনিবার
সীতাকুণ্ডে দু’পরিবারের সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের
সীতাকুণ্ডে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রুহুল আমিন (৬০) নামের এক বৃদ্ধ খুন হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে আরো তিনজন। শনিবার (২৩ মে) দুপুর ১টার দিকে উপজেলার ৬নং উত্তর বাঁশবাড়িয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডে নিহত রুহুল আমিন সওদাগরের বাড়িতে এঘটনা ঘটে।
০৯:৩৫ পিএম, ২৩ মে ২০২০ শনিবার
সৌদি প্রবাসীদের কাছে এখন বাঁচার সংগ্রামই মুখ্য
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশকিছু দেশে আগামীকাল রোববার পবিত্র ঈদ উল ফিতর পালিত হবে। তবে করোনা মহামারীর কারনে ভিন্ন এক ঈদ উযাপনের মুখোমুখি হচ্ছে মুসলিম বিশ্ব। লকডাউন আর কারফিউ'র মধ্যে কোন প্রকার জমায়েত ছাড়াই ঈদ উদযাপন করবেন প্রবাসীরা। কোলাহল নেই, নেই কোন ব্যস্ততা। এক মাস সিয়াম সাধনার পর কারফিউ আর লকডাউনের মধ্যেই ঘরেই ঈদের নামাজ পড়তে হবে তাদের।
০৯:২৩ পিএম, ২৩ মে ২০২০ শনিবার
আম্পানের আঘাতে বেনাপোলে আহত যুবকের মৃত্যু
যশোরের বেনাপোলে সুপার সাইক্লোন আম্পানের তান্ডবে ঘরে চাপা পড়ে গুরুতর আহত শাহিন আলী (২৭) নামে এক রং মিস্ত্রি নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থা মারা গেছে। শনিবার (২৩ মে) দুপুর দেড়টায় তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
০৯:০৯ পিএম, ২৩ মে ২০২০ শনিবার
ঢাবিতেও করোনার জিনোম সিকোয়েন্সিং সম্পন্ন
পাঁচটি করোনা ভাইরাসের জিনোম সিকোয়েন্সিং সম্পন্ন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রে স্থাপিত কোভিড-১৯ ল্যাবে সংগৃহীত নমুনা থেকে পাঁচটি ভাইরাসের জিনোম সিকোয়েন্সিং করা হয়। শনিবার বিশ্ববিদ্যালয়টির করোনা ভাইরাস রেসপন্স টেকনিক্যাল কমিটির আহবায়ক অধ্যাপক ড. শরীফ আখতারুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
০৮:৪০ পিএম, ২৩ মে ২০২০ শনিবার
কৌশলের কাছে কোরাইশদের পরাজয়
দ্বাদশ পর্বে আপনারা জেনেছেন সাহস ও সমঝোতায় বিজয়ের বিবরণ ও মুনাফেকদের অপপ্রচারের ব্যর্থতার কাহিনী। এবার ত্রয়োদশ পর্বে আপনারা জানবেন নবীজীর (স) কৌশলের কাছে কোরাইশদের পরাজয়ের বিবরণ।
০৮:২৮ পিএম, ২৩ মে ২০২০ শনিবার
যশোর রোডে আটকে রয়েছে সীমান্ত বাণিজ্যের ভবিষ্যৎ
ভারত সীমান্তে আটকা পড়ে আছে প্রায় ২ হাজারেরও বেশি পণ্যবাহী ট্রাক বেনাপোল চেকপোস্টের বিপরীতে পেট্রাপোল সেন্ট্রাল পার্কিং ও বনগাঁ পৌরসভার কালিতলা পার্কিং এ। এই দুই পার্কিং এ আটকে থাকা দুই হাজার তিন'শ পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করতে পারছে না ওপারের স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধের কারণে। সেই সঙ্গে করোনাভাইরাসের আশঙ্কার কারণে ভারত-বাংলাদেশের মধ্যে যাত্রী পরিবহন এবং চলাচলের ক্ষেত্রেও ব্যাপক প্রভাব ফেলেছে দীর্ঘদিন ধরেই।
০৮:১৭ পিএম, ২৩ মে ২০২০ শনিবার
গত ২৪ ঘণ্টায় চীনে নতুন করোনা রোগী নেই
গেল বছরের ডিসেম্বরের শেষে চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর এই প্রথম গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন কেউ আক্রান্ত হননি। এ সময় করোনায় আক্রান্ত কেউ মারাও যাননি বলে জানিয়েছে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন। খবর বিবিসি’র।
০৭:৫৬ পিএম, ২৩ মে ২০২০ শনিবার
- নাটকীয় লড়াইয়ে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় রোনালদোর পর্তুগাল
- মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল
- চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান
- ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে প্রায় ৯ হাজার জনের মৃত্যু
- অস্ট্রিয়াকে সহজেই ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে স্পেন
- জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি: টুকু
- বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সঙ্কেত
- সব খবর »
- মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা
- যাব টুঙ্গিপাড়ায়, জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি: শেখ হাসিনা
- পে-স্কেল নিয়ে কমিটির সুপারিশ, যেভাবে হবে বাস্তবায়ন
- সংবাদ উপস্থাপকসহ ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস
- শিশু রামিসা হত্যা: গ্রেপ্তার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টি হত্যার রহস্য উন্মোচন, লোমহর্ষক বর্ণনা
- পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা
- সরকারি চাকরি পেয়েও বেকার তারা: নিরানন্দ ঈদ ১৪ হাজার পরিবারের
- পদ্মায় জেলের জালে ২৫ কেজির পাঙ্গাশ, ৭১ হাজার টাকায় বিক্রি
- যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনায় যারা
- পে-স্কেল বাস্তবায়ন দুই ধাপে, ১ জুলাই থেকে মূল বেতন
- তরুণীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের পর হাত-পা বেঁধে ফেলে যায় ধানক্ষেতে
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
- সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বরাদ্দ বাড়ছে বাজেটে
- ঘরে ছেলের, রেললাইনে মিললো বাবার মরদেহ
- যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফেরত আনার দাবি বাবার
- বগুড়া পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ৭
- নরসিংদীতে ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু, স্বামী পলাতক
- স্বর্ণের ভরিতে কমলো ৯ হাজার টাকা, ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার
- ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগ, সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
- পশ্চিমবঙ্গ সফরে মোদী, বক্তব্যে বাংলাদেশ সীমান্ত প্রসঙ্গ
- জামায়াত এমপির ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বাবা এখনও জীবিত, দুঃখ প্রকাশ
- নতুন প্রজন্মকে দেশীয় ফলের সঙ্গে পরিচয় করাতে ফরিদপুরে ফল মেলা
- ঢাকা দক্ষিণ যুবদলের সম্ভব্য কমিটিতে আলোচনায় সোহাগ ভূঁইয়া
- আসন্ন বাজেট নিয়ে (২০২৬-২৭ ) যত চ্যালেঞ্জ ও প্রত্যাশা
- অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা
- আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রতিহত করুন: নাসীরুদ্দীন পাটওয়ারী























