ঢাকা, শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬

কয়েক দিন ধরে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৩, ২২ এপ্রিল ২০১৭ | আপডেট: ১৩:৫৪, ২২ এপ্রিল ২০১৭

আবহাওয়া অফিস

আবহাওয়া অফিস

Ekushey Television Ltd.

কয়েক দিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, এই বৃষ্টির প্রবণতা আরও দু’দিন থাকতে পারে। ঝড়ো হাওয়ার কারণে সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
শনিবার সকাল থেকেই ঢাকায় থেমে থেমে ঝড়ো হওয়ার সঙ্গে বৃষ্টি হচ্ছে। জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে রাজধানীর বিভিন্ন স্থানে। এ’কারণে দুর্ভোগে পড়েছে নগরবাসী। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অধিকাংশ স্থান এবং খুলনা বিভাগের অনেক জায়গায় দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে।


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি