ঢাকা, শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬

প্রেমে প্রত্যাখাত হয়ে এক নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৯, ২ মে ২০১৭

Ekushey Television Ltd.

মংলায় প্রেমে প্রত্যাখাত হয়ে জাহানারা হাসি নামের এক নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার ঘটনায় অভিযুক্ত বখাটে অসিম ঘোষ মিন্টুকে গ্রেফতার করে বাগেরহাট কোর্টে পাঠিয়েছে পুলিশ।

এ ঘটনায় সোমবার রাতে মংলা থানায় মামলা দায়ের করেন হাসির বাবা হারুনুর রশিদ। আহত হাসি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ জানায়, মোংলার চাঁদপাই ইউনিয়নের কালিকাবাড়ীর হাসি প্রেম প্রত্যাখান করায় মিন্টু ক্ষিপ্ত হয়ে গত রোববার হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করে। পরে হাসির চিৎকারে লোকজন ছুটে এলে মিন্টু পালিয়ে যায়।


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি