ঢাকা, শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬

দুর্যোগ মোকাবেলায় কর্মকর্তা এবং কর্মচারিদের প্রস্তুত থাকার আহবান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৩, ১২ মে ২০১৭ | আপডেট: ১৮:১৬, ১২ মে ২০১৭

Ekushey Television Ltd.

যেকোনো পরিস্থিতিতে দুর্যোগ মোকাবেলায় প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তা এবং কর্মচারিদের প্রস্তুত থাকার আহবান জানিয়েছেন চট্টগ্রামের বিদায়ী জেলা প্রশাসক সামশুল আরেফিন।
জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় তিনি আরো বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল। সবার সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করা সম্ভব হচ্ছে। ভবিষ্যতেও যে কোন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি। সভায় চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে সম্মাননা দেয়া হয় বিদায়ী জেলা প্রশাসককে।


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি