ঢাকা, শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬

রাঙ্গুনিয়ার মো. আলাতাফ হোসেন ও তার পরিবারের সংবাদ সম্মেলন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৬, ১৩ মে ২০১৭ | আপডেট: ১৮:১১, ১৩ মে ২০১৭

Ekushey Television Ltd.

মামলা দিয়ে হয়রানি, নির্যাতন ও প্রাণনাশের হুমকি দেয়ার প্রতিবাদে, প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মো. আলাতাফ হোসেন ও তার পরিবার।
২০১৫ সালে রাঙ্গুনিয়া থেকে মামুন নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় মৃত মামুনের বাবা হারুন অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় জিডি করে। কিন্তু পরে নিহতের মামা আলতাফ হোসেনসহ তার পরিবারের আটজনের বিরুদ্ধে মামলা করেন। যদিও নিহতের বাবা সংশ্লিষ্ট থানায় গিয়ে দায়ী ব্যক্তিদের কেউই তার ছেলের হত্যার সাথে জড়িত নেই বলে সম্মেলনে জানানো হয়। সংবাদ সম্মেলনে মিথ্যা মামলা ও হয়রানি থেকে বাঁচাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন আলতাফ হোসেন।


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি