ঢাকা, সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬

চট্টগ্রামেও শুরু হয়েছে ট্রেনের আগাম টিকিট বিক্রি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০০, ১২ জুন ২০১৭ | আপডেট: ১৮:২১, ১২ জুন ২০১৭

Ekushey Television Ltd.

ঈদে ঘরমুখো মানুষের যাতায়াতের সুবিধার্থে চট্টগ্রামেও শুরু হয়েছে ট্রেনের আগাম টিকিট বিক্রি।
সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হলেও প্রথম দিনে তেমন ভিড় দেখা যায়নি। প্রথমদিন দেয়া হয় ২১ জুনের টিকিট। তবে, দুপুর বারোটা পর্যন্ত অধিকাংশ টিকিট অবিক্রিত ছিলো বলে জানিয়েছেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার আবুল কালাম আজাদ। টিকিটের কালোবাজারি ঠেকানো এবং যাত্রীদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি