ঢাকা, শনিবার   ২৮ ফেব্রুয়ারি ২০২৬

সালথায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ২২:৩২, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ২২:৩৪, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

ফরিদপুরের সালথা উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার আটঘর ইউনিয়নের খোয়াড় গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়িগুলো পরিদর্শন করে তিনি এ সহায়তা প্রদান করেন। এ সময় ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারের হাতে ঢেউটিন, শুকনো খাবার ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার, সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমানসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে খোয়াড় গ্রামে মজিবুর মাতুব্বরের বাড়ির একটি রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সালথা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে পাঁচটি পরিবারের বসতঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যায়।

এমআর//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি