ঢাকা, বুধবার   ১৮ মার্চ ২০২৬

ঝোড়ো বাতাসে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২২:০৫, ১৮ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

ঝোড়ো বাতাসের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) রাত পৌনে ৯টার দিকে এ নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে কর্তৃপক্ষ। এ সময় মাঝনদীতে ‘বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীর’ ও ‘খানজাহান আলী’ নামে দুটি ফেরি নোঙর করে রাখা হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম আব্দুস সালাম বলেন, ঝোড়ো বাতাসের কারণে আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

তিনি আরও বলেন, ঝড়ো বাতাস থেমে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি