ঢাকা, বৃহস্পতিবার   ১৯ মার্চ ২০২৬

খুলনায় পুলিশের ৬ কর্মকর্তাকে প্রত্যাহার

খুলনা প্রতিনিধি

প্রকাশিত : ২৩:০৬, ১৮ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

খুলনার লবনচরা ও দৌলতপুর থানা এলাকা থেকে ছয়জন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) খুলনা মেট্রোপলিটন পুলিশ-এর কমিশনার জাহিদুল হাসানের আদেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রত্যাহার হওয়া কর্মকর্তাদের খুলনা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন—লবনচরা ফাঁড়ির এসআই মো. মিজানুর রহমান, এএসআই এম এম জাহাঙ্গীর হোসেন, কনস্টেবল উৎপল হাওলাদার এবং লবনচরা থানার এএসআই খালিদ হাসান। এছাড়া দৌলতপুর থানার এসআই মো. আব্দুল হালিম ও এএসআই মো. জাহাঙ্গীর হোসেনকেও একইভাবে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তুহিনুজ্জামান বলেন, প্রত্যাহার করে তাদের বয়রা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

এ বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় বলেন, প্রশাসনিক কারণে তাদের প্রত্যাহার করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি