ঢাকা, বৃহস্পতিবার   ১৯ মার্চ ২০২৬

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থেমে থেমে চলছে গাড়ি, যানজটের সৃষ্টি

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৩৬, ১৯ মার্চ ২০২৬ | আপডেট: ১০:০২, ১৯ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

ঈদ যাত্রার শেষ মুহূর্তে আজ চতুর্থ দিনে নাড়ির টানে বাড়ি ফিরছেন মানুষ। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। যমুনা সেতুর পূর্ব থেকে রাবনা বাইপাস পর্যন্ত দীর্ঘ প্রায় ২০ কিলোমিটার এলাকাজুরে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ঈদে ঘরমুখো মানুষ।

বৃহস্পতিবার সকাল থেকেই এই মহাসড়কে গাড়ির চাপ বেড়ে যায়। 

মহাসড়কে উত্তরবঙ্গের দিকে গাড়িগুলোর চাপ বেশি এবং উত্তরবঙ্গ থেকে ঢাকার দিকে গাড়িগুলো অনেকাংশে খালি অবস্থায় যাচ্ছে।

তবে বেলা যতই বাড়ছে যানজটের পরিমাণ দীর্ঘ হচ্ছে। এতে বিপাকে পড়েছেন চালক ও ঘরমুখো মানুষ। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তাদের।

এ বিষয়ে উত্তরবঙ্গের চালক ও যাত্রীরা জানান, গত রাতে তারা ঈদ আনন্দ উপভোগ করতে ঢাকা থেকে রওনা হয়েছেন। ৭/৮ ঘণ্টা সময় লেগেছ টাঙ্গাইলে পৌঁছাতে। কখন বাড়ি পৌঁছাতে পারবেন কিছুই বুঝতে পারছেন না।

এদিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের গোড়াই থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় ৬৫ কিলোমিটার সড়কে সার্বিক নিরাপত্তায় ও ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে জেলা পুলিশের প্রায় এক হাজার পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য আজ থেকে মোতায়েন করা হয়েছে।

উত্তরবঙ্গের প্রবেশদ্বার এই মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের প্রায় ২৩টি জেলার ৯৮টি রুটের পরিবহন চলাচল করে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি