ঢাকা, সোমবার   ২৩ মার্চ ২০২৬

দেশের স্বার্থে নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি: জামায়াত আমির

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৮, ২৩ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাঃ শফিকুর রহমান  বলেছেন, দেশে সুষ্ট নির্বাচন হয়েছে, সেটা আমরা বলিনি। আমাদের অন্য কথা আছে। তবে আমরা নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি দেশের স্বার্থে। 

আজ সোমবার দুপুরে নিজ বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরায় এসে গ্রামবাসী এবং দলীয় নেতাকর্মীদের সাথে কুশল বিনিময়কালে এসব কথা বলেন তিনি।

বিএনপিকে উদ্দেশ্য করে জামায়াত আমির বলেন, আপনারা যদি সঠিক ধারায় ফিরে না আসেন, মনে রাখবেন জুলাই মাত্র দেড় বছর হয়েছে। সারাদেশের মানুষ জুলাই যোদ্ধা। এ মানুষগুলো আপনাদের ক্ষমা করবেনা। আমরা চাইনা আপনাদের পরিণতি অতিতের ফ্যাসিবাদীদের মত হউক। 

ডাঃ শফিকুর রহমান বলেন, এখন তো  নির্বাচিত সরকার, গণতান্ত্রিক প্রক্রিয়া দেশ ফিরে এসেছে এখন কেন বিভিন্ন জায়গায় প্রশাসক নিয়োগ দেয়া হচ্ছে, এখন নির্বাচন দেয়া উচিত। নিয়োগকৃত প্রশাসকদের কোন দায়বদ্ধতা নেই।  দায়বদ্ধতা একটা দলের কাছে থাকতে পারে, আমরা একটা দলের কাছে দায়বদ্ধতা দেখতে চাই না।  আমরা দেখতে চাই তাদের জনগণের কাছে দায়বদ্ধতা। এর জন্য আমাদের দাবি অনতিবিলম্বে সকল স্থানীয় সরকার নির্বাচন দেয়া হোক।

এদিকে জাতীয় সংসদ নির্বাচনের পর তার এই সফরকে ঘিরে দলীয় নেতা কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দেয়। তাকে বরণ করতে শত শত নেতাকর্মী ভাটেরা ইউনিয়নের মুমিনছড়া চা বাগান এলাকায় জড়ো হন। সেখান থেকে মিছিল সহকারে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়।

পরে তিনি নিজ বাড়িতে সর্বস্তরের জনগণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তার সাথে জামাতে ইসলামি জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার শাহেদ আলী, সাধারণ সম্পাদক ইয়ামির আলী সহ জেলা ও উপজেলার জামায়েত ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি