অণ্ডকোষ চেপে ধরে স্বামীকে হত্যা, স্ত্রী পলাতক
প্রকাশিত : ০৯:৫৮, ২৪ মার্চ ২০২৬ | আপডেট: ১০:০০, ২৪ মার্চ ২০২৬
খুলনার কয়রায় শ্বাসরোধ ও অণ্ডকোষ চেপে ধরে স্বামীকে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে লাপাত্তা স্ত্রী খুকুমনি।
সোমবার রাত ৮টার দিকে উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের জোড়শিং গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফজলু গাজী জোড়শিং গ্রামের মৃত ফকির গাজীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার পর জোড়শিং গ্রামের ফজলু গাজীর (৬৬) সাথে ২য় স্ত্রী খুকুমনির কথা কাটাকাটি শুরু হয়। রাত ৮টার দিকে স্বামীর শ্বাসরোধ ও অণ্ডকোষ চেপে হত্যা করে পালিয়ে যায় স্ত্রী। পরে স্থানীয়রা গ্রাম্য চিকিৎসক নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, প্রথম স্ত্রীর মৃত্যুর পর পাশ্ববর্তী গ্রামের স্বামী পরিত্যক্তা খুকুমনিকে বিয়ে করেছিলেন ফজলু গাজী। খুকুমনি পাশের আংটিহারা গ্রামের মৃত শামসুর গাজীর মেয়ে।
কয়রা থানার ওসি (তদন্ত) মো. শাহ আলম বলেন, ঘটনা শুনেছি। বিভিন্ন সূত্র থেকে তথ্য নিয়ে তদন্ত ও অভিযুক্তকে আটকের চেষ্টা করা হচ্ছে।
এএইচ
আরও পড়ুন










