ঢাকা, বুধবার   ২৫ মার্চ ২০২৬

বাস উল্টে নদীতে: ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১২, ২৫ মার্চ ২০২৬ | আপডেট: ২০:১৮, ২৫ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

রাজবাড়ীর দৌলতদিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যাওয়া বাসটি উদ্ধারে পৌঁছেছে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ ‘হামজা’।

বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে ঘাটের ৩ নম্বর পন্টুন থেকে সৌহার্দ্য পরিবহনের ওই বাস নদীতে পড়ে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাসটিতে ৪০-৫০ জন যাত্রী ছিলেন। তাৎক্ষণিকভাবে ১০-১২ জনকে উদ্ধার করা হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জানিয়েছে, ফেরিতে গাড়ি লোড নেওয়ার সময় সৌহার্দ্য নামের একটি বাস পন্টুনের সোজা পকেট দিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। বাসের যাত্রীদের উদ্ধারের জন্য স্থানীয় ডুবুরি দল কাজ করছেন। পাশাপাশি বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ হামজা ঘটনাস্থলে পৌঁছেছে।

আর ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডুবুরি টিম কাজ করছে। ঢাকা সদর দপ্তর থেকে আরও ডুবুরি টিম যাচ্ছে।

এমআর// 


 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি