ঢাকা, রবিবার   ২৯ মার্চ ২০২৬

মনোহরদীতে গাঁজা সেবনকালে আটক ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৬, ২৮ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

নরসিংদীর মনোহরদী উপজেলায় প্রকাশ্যে গাঁজা সেবন ও উশৃঙ্খল আচরণের অভিযোগে তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (২৮ মার্চ ২০২৬) উপজেলার একদুরিয়া ইউনিয়নের হাতিরদিয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, প্রকাশ্যে গাঁজা সেবন ও অশোভন আচরণের সময় তিনজনকে আটক করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মনোহরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া। এ সময় মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর ইসলাম উপস্থিত ছিলেন।

আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তারা মাদক সেবনের বিষয়টি স্বীকার করেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের মধ্যে মোবারককে ৬ মাস, আলামিনকে ৪ মাস এবং মোমেনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সবাইকে সচেতন হতে হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. এ. মুহাইমিন আল জিহান বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত অভিযান চলবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি সমাজকে নিরাপদ রাখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

এমআর//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি