ঢাকা, বৃহস্পতিবার   ০২ এপ্রিল ২০২৬

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে মসজিদের ইমামের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৩, ২ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর রেলস্টেশনের অদুরে ট্রেনে কাটা পড়ে রমজান আলী (৭০) নামের এক মসজিদের ইমামের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মোমিনপুর কবরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রমজান আলী চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের বাসিন্দা এবং মৃত মুরাদ আলীর ছেলে। তিনি স্থানীয় একটি মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থল অতিক্রম করার সময় রমজান আলী অসাবধানতাবশত ট্রেনের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই ট্রেনে কেটে শরীর ছিন্নভিন্ন হয়ে মৃত্যু হয় তার।

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (জিআরপি) জগদীশ চন্দ্র বসু জানান, রমজান আলী কৃষিকাজের উদ্দেশ্যে রেললাইন দিয়ে জমিতে যাচ্ছিলেন। এসময় অসাবধানতাবশত ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুপুরের দিকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি