অনিয়মের অভিযোগে নোয়াখালীতে দুই হাসপাতালে অর্থদণ্ড
প্রকাশিত : ১৫:৩০, ৩ এপ্রিল ২০২৬
নোয়াখালীর চাটখিল উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি বেসরকারি হাসপাতালে জরিমানা করা হয়েছে। এছাড়াও অনিয়মের অভিযোগে একটি হাসপাতাল সিলগালা করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত ফারাবীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে চাটখিল ইবনে সিনা হাসপাতালে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং হাসপাতালটি সিলগালা করা হয়।
পরে চাটখিল ইউনাইটেড হাসপাতালে অভিযান চালিয়ে অনিয়মের দায়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও, স্যানিটারি ইন্সপেক্টর এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত ফারাবী জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমআর//
আরও পড়ুন










