ঢাকা, মঙ্গলবার   ০৭ এপ্রিল ২০২৬

সাভারে অটোরিকশা চালকদের হামলায় ৪ পুলিশ আহত, আটক ২

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ২০:১১, ৭ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন হাইওয়ে পুলিশের সদস্যরা।

জরিমানা আদায়কে কেন্দ্র করে অটোরিকশা চালকরা সাভার হাইওয়ে থানা ঘেরাও করে বিক্ষোভ এবং এক পর্যায়ে হামলা চালায়। এতে পুলিশসহ অন্তত চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে হাইওয়ে থানা।

ঘটনার পর আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিক দুই অটোরিকশা চালককে আটক করা হয়েছে। তারা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহজাহান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

হাইওয়ে পুলিশ জানায়, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী এবং সড়ক দুর্ঘটনা কমাতে অবৈধ অটোরিকশার বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে নবীনগর এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছিল। এ সময় প্রায় অর্ধশতাধিক অটোরিকশা চালক সংঘবদ্ধ হয়ে বিক্ষোভ শুরু করেন এবং এক পর্যায়ে হাইওয়ে থানায় হামলা চালান।

এ ধরনের সংঘবদ্ধ সহিংসতার বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানিয়েছে পুলিশ।

এমআর// 


 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি