কুষ্টিয়ায় কথিত পীরকে পিটিয়ে হত্যা, আস্তানা ভাঙচুর-আগুন
প্রকাশিত : ২১:৪২, ১১ এপ্রিল ২০২৬ | আপডেট: ২১:৪৪, ১১ এপ্রিল ২০২৬
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নে ইসলাম ধর্ম বিকৃতির অভিযোগে শামীম রেজা ওরফে জাহাঙ্গীর নামে এক কথিত পীরকে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। তার আস্তানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, শামীম রেজা নিজেকে কখনও আল্লাহ, কখনও নবী দাবি করতেন এবং নামাজ, রোজা, হজ ও যাকাতসহ ইসলামের মৌলিক ইবাদত অস্বীকার করে ভিন্নধর্মী মতবাদ প্রচার করতেন।
সম্প্রতি তার একটি পুরনো ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ মুসল্লি ও এলাকাবাসী তার আস্তানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
এ সময় তাকে পিটিয়ে গুরুতর আহত করা হলে পুলিশ উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান জানান, পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এএইচ
আরও পড়ুন










