ঢাকা, রবিবার   ১২ এপ্রিল ২০২৬

স্ত্রীকে হত্যার পর লাশ উদ্ধারে প্রতিবেশীকে ফোন স্বামীর

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫৭, ১২ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

গাজীপুরের শ্রীপুরে বেড়াইদেচালা এলাকায় স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর তার লাশ উদ্ধারে অনুরোধ জানিয়ে প্রতিবেশীকে ফোন দেন ঘাতক স্বামী। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তালাবদ্ধ ঘর থেকে ঝর্ণা আক্তার নামে এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

শনিবার রাতে গাজীপুরের  শ্রীপুরে বেড়াইদেরচালা জংলাপাড়া এলাকার একটি ভাড়া বাড়ি থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ঝর্ণা আক্তার বাড়ি শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা গ্রামের জংলাপাড়া গ্রামে। দুই বছর আগে  পারিবারিক অমতে বিয়ে করেন অপু নামে এক যুবককে। বিয়ের পর থেকে স্বামীকে নিয়ে একটি ভাড়া বাড়িতে থাকতেন তিনি। তার স্বামী  মিনিবাস চালক ছিল। 

পুলিশ জানায়, শনিবার রাতে এক প্রতিবেশীকে মোবাইল ফোনে ঝর্ণার মৃত্যুর বিষয়টি জানায় তার স্বামী। পরে বিষয়টি জানালে পুলিশ রাতে মরদেহ উদ্ধার করে।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাছির আহমদ জানান, খবর পেয়ে ঘরের তালা ভেঙ্গে নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় স্বামী পলাতক রয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি