ঢাকা, মঙ্গলবার   ১৪ এপ্রিল ২০২৬

ইটিভি’র সাতাশে পদার্পন, খুলনায় বর্ণাঢ্য আয়োজন

খুলনা প্রতিনিধি

প্রকাশিত : ১২:৩৬, ১৪ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

‘পরিবর্তনে অঙ্গিকারবদ্ধ’ এই স্লোগানকে ধারণ করে বস্তুনিষ্ঠ সংবাদ আর সৃজনশীল অনুষ্ঠান প্রচারের মধ্যদিয়ে জনপ্রিয় বেসরকারি চ্যানেল একুশে টেলিভিশন ২৭ বছরে পদার্পণ করলো। দিবসটি পালনে খুলনায় বর্ণাঢ্য কর্মসূচি পালিত হয়েছে। 

পহেলা বৈশাখ সকাল ৯টায় খুলনা প্রেসক্লাব চত্বরে আলোচনা সভা, কেক কাটা, বর্ণাঢ্য র‌্যালি ও বৈশাখী আপ্যায়ন করা হয়। 

অনুষ্ঠানমালায় জনপ্রতিনিধি ও রাজনীতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, উন্নয়নকর্মী, সাংবাদিকবৃন্দসহ সকালের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ স্বতস্ফূর্তভাবে অংশগ্রহন করেন।

পহেলা বৈশাখে একুশের জন্মদিনে একুশে টেলিভিশন লিমিটেড’র চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম এঁর পক্ষে নববর্ষের শুভেচ্ছা জানান একুশে টেলিভিশনের খুলনা প্রতিনিধি আশরাফুল ইসলাম নূর।

সম্মানিত অতিথির মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা, খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদ হাসান, খুলনা জেলা পরিষদের প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী, খুলনা মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম তুহিন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম-মহাসচিব হেদায়েৎ হোসেন মোল্লা, খুলনা সংবাদপত্র পরিষদের কোষাধ্যক্ষ মো. তরিকুল ইসলাম, খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, নির্বাহী সদস্য অধ্যাপক দিদারুল আলম, কৌশিদ দে বাপ্পী ও আহমদ মুসা রঞ্জু, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন-এমইউজে খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, কোষাধ্যক্ষ ও খুলনা টিভি রিপোর্টার্স এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. রকিবুল ইসলাম মতি, এমইউজে খুলনার সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হাসান হিমালয়, নির্বাহী সদস্য কেএম জিয়াউস সাদাত, দৈনিক জন্মভূমি’র যুগ্ম-সম্পাদক মো. সোহরাব হোসেন, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ্জামান।

এছাড়া খুলনা শিশু হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. প্রদীপ দেবনাথ, খুলনা মহানগর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি প্রশান্ত কুমার কুন্ডু, সিপিবি নেতা কমরেড মিজানুর রহমান বাবু, জনতা ব্যাংক অফিসার এসোসিয়েশনের মো. জাহাঙ্গীর আলম, খুলনা মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু ও চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, খুলনা সদর থানা বিএনপি’র সভাপতি কেএম হুমায়ুন কবির, সোনাডাঙ্গা থানা বিএনপি’র সভাপতি হাফিজুর রহমান মনি, খুলনা সদর থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন, মহানগর শ্রমিকদলের সভাপতি মো. মজিবুর রহমান, সোনাডাঙ্গা থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জাকির ইকবাল বাপ্পি, বিএনপি নেতা জাফরী নেওয়াজ চন্দন, ইকরামুল কবীর মিল্টন, জিএম হারুন অর রশীদ, মো. আমিন আহমেদ ও মেশকাত আলী, নারীনেত্রী হোসনেয়ারা চাঁদনী, সুজানা জলি, উন্নয়ন কর্মী মো. আব্দুল হালিম প্রমুখ উপস্থিত ছিলেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি