মানিকগঞ্জে নানা আয়োজনে ইটিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্রকাশিত : ১৭:২৫, ১৪ এপ্রিল ২০২৬
দেশের জনপ্রিয় বেসরকারি চ্যানেল একুশে টেলিভিশন ২৬ বছর পূর্ণ করে ২৭ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে মানিকগঞ্জে নানা আয়োজনে পালিত হয়েছে প্রতিষ্ঠাবার্ষিকী।
মঙ্গলবার (১৪ এপ্রিল) প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে মানিকগঞ্জ প্রেসক্লাবে আলোচনা সভা, কেক কাটা ও খাবার বিতরণসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে শহীদ রফিক সড়কে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মহরম আলী, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা স্বাধীন গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরে বলেন, সাংবাদিকদের যেন কোনো প্রকার বাধা ছাড়াই বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ পরিবেশনের সুযোগ নিশ্চিত করা হয়।
এদিকে, বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে মানিকগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা আয়োজন করা হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়কে বর্ণাঢ্য র্যালি বের করা হয় এবং দিনজুড়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এমআর//
আরও পড়ুন










