ঢাকা, বুধবার   ১৫ এপ্রিল ২০২৬

বর্ণাঢ্য আয়োজনে বাগেরহাটে একুশে টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১১:০৯, ১৫ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে একুশে টেলিভিশেনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। 

দিনটি উপলক্ষে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে বাগেরহাট প্রতিনিধি এইচ এম মইনুল ইসলামের নেতৃত্বে  জেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শোভাযাত্রা শেষ হয়। 

পরে অডিটোরিয়াম মাঠে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ। এসময়, বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন, পুলিশ সুপার মোহাম্মাদ হাছান চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাইদ শুনুসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধি ও বাগেরহাটে কর্মরত গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি