ঢাকা, শনিবার   ১৮ এপ্রিল ২০২৬

‘একুশে টিভির চেয়ারম্যানের সঙ্গে জেলে ছিলাম, কাছ থেকে দেখেছি নির্যাতন’

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৮, ১৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৫:২১, ১৫ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

মৌলভীবাজার-৪ আসনের এমপি মো: মুজিবুর রহমান বলেন, একুশে টিভির চেয়ারম্যান আব্দুস সালাম সাহেবের সাথে আমি এক সাথে জেলে ছিলাম। কাছ থেকে দেখেছি উনাকে কি পরিমাণ নির্যাতন করা হয়েছে।

মৌলভীবাজারে নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হচ্ছে একুশে টেলিভিশনের ২৭ বছরে পর্দাপনের অনুষ্ঠান মালা। অনুষ্ঠানমালার দ্বিতীয় দিনে আয়োজন করা হয় আলোচনাসভা ও আবৃত্তি অনুষ্ঠান। 

একুশে মৌলভীবজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের এমপি মো: মুজিবুর রহমান এমপি।

এ সময় হাজী মুজিবুর রহমান এমপি বলেন, একুশের চেয়ারম্যান আব্দুস সালাম সাহেবের সাথে আমি এক সাথে জেলে ছিলাম। কাছ খেকে দেখেছি উনাকে কি পরিমাণ নির্যাতন করা হয়েছে। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না। 

সঞ্জয় কুমার দে’র  সঞ্চালনায় আরো বক্তব্য দেন বিএনপি নেতা মো: ইয়াকুব আলী, মহিউদ্দিন ঝারু, মকসুদুর রহমান, টিটু গাজী, অধ্যাপক অবিনাশ আচার্য্য, শিক্ষক জহর তরফদার, গণঅধিকার পরিষদ মৌলভীবাজার জেলা সভাপতি মো: অপু রায়হান।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি