বগুড়া সিটি করপোরেশনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রকাশিত : ১৩:৫৬, ২০ এপ্রিল ২০২৬
বগুড়া সিটি করপোরেশনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে বাংলাদেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে যাত্রা শুরু করল 'বগুড়া সিটি করপোরেশন'।
সোমবার বেলা ১২টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এবার প্রথম বগুড়া সফরে গেলেন তারেক রহমান।
এর আগে সোমবার ভোর সোয়া ছয়টার দিকে গুলশান এভিনিউ’র বাসা থেকে স্ত্রী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে সড়ক পথে বগুড়ার উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। সকাল দশটার দিকে তিনি বগুড়া সার্কিট হাউসে পৌঁছান।
এরপর বগুড়া জেলা আইনজীবী সমিতির নতুন বহুতল ভবন উদ্বোধন করেন। পরে বেলা ১২টার দিকে বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করেন।
দেশের অন্য সিটি করপোরেশনগুলো হলো- ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, চট্টগ্রাম সিটি করপোরেশন, খুলনা সিটি করপোরেশন, রাজশাহী সিটি করপোরেশন, বরিশাল সিটি করপোরেশন, সিলেট সিটি করপোরেশন, কুমিল্লা সিটি করপোরেশন, রংপুর সিটি করপোরেশন, গাজীপুর সিটি করপোরেশন এবং ময়মনসিংহ সিটি করপোরেশন।
বিকালে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
এএইচ
আরও পড়ুন










