ঢাকা, বুধবার   ২২ এপ্রিল ২০২৬

মনসুর আলী মেডিকেল কলেজ এখন ‘সিরাজগঞ্জ মেডিকেল কলেজ’

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১১:০১, ২২ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের নাম পরিবর্তন করা হয়েছে। নতুন নাম রাখা হয়েছে ‘সিরাজগঞ্জ মেডিকেল কলেজ’। 

মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. এ টি এম নুরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সরকার দেশের একটি সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করেছে কলেজ ও হাসপাতাল মন্ত্রণালয়ের আলাদা বিভাগ। আজ কলেজের নাম পরিবর্তনের প্রজ্ঞাপন এসেছে আগামী সপ্তাহের মধ্যেই হাসপাতালের নামও পরিবর্তন হবে। 

প্রজ্ঞাপনে বলা হয়, জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি