ঢাকা, বুধবার   ২২ এপ্রিল ২০২৬

কারামুক্ত হলেন যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৪৮, ২২ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৩:৫৪, ২২ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

তেজগাঁও থানায় দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার হওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম জামিনে কারামুক্ত হয়েছেন।

বুধবার ১২টার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগার থেকে শিশু সন্তানসহ বেরিয়ে আসেন তিনি।

তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলা সুপার কাওয়ালীন নাহার।

কারা ফটকে শিল্পী বেগম বলেন, রাজনীতি করলেও কোন পদপদবী নেই, আমি একজন সাধারণ কর্মী।

এরআগে মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তার জামিন মঞ্জুর হয়। তবে প্রয়োজনীয় কাগজপত্রে বিচারকের সই বাকি থাকায় তাৎক্ষণিক মুক্তি সম্ভব হয়নি তার। 

ফলে মা ও শিশুকে এক রাত কারাগারেই কাটাতে হয়। পরে আজ বুধবার সকালে জামিন সংক্রান্ত নথিতে সই সম্পন্ন হলে দ্রুত তা কারাগারে পাঠানো হয়। সেইসঙ্গে আনুষ্ঠানিকতা শেষে তাদের মুক্তি দেওয়া হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি