খুলনার ১৪৫তম জন্মদিন আজ
প্রকাশিত : ১৫:৪৩, ২৫ এপ্রিল ২০২৬
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঐতিহ্যবাহী জনপদের জেলা খুলনার ১৪৫তম জন্মদিন আজ। খুলনার জন্মদিন উপলক্ষে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করছে।
১৮৩৬ সালে রূপসা নদীর পূর্বপাড়ে তালিমপুর-রহিমনগরের সন্নিকটে কিসমত খুলনা মৌজায় নয়াবাদ নামে একটি থানা স্থাপন করা হয়। এ থানা স্থাপনের পূর্বে এ অঞ্চলের থানা ছিল যশোর জেলা সদরের মুড়লীতে। ১৮৪২ সালে খুলনা মহাকুমার যাত্রা শুরু হয়।
বৃহত্তর উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি আজ শনিবার বেলা ১১টায় শিববাড়ি মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। এছাড়া দুপুরে মেজবানি অ্যাপায়ন করা হয়।
কেসিসি'র প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা, জামায়াতের নগর আমীর মাহফুজুর রহমানসহ রাজনীতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এবারের খুলনা দিবসে আকর্ষণীয় আয়োজন স্মরণীয়-বরণীয় ব্যক্তিদের সম্মাননা।
এএইচ
আরও পড়ুন










